3 Answers
"দেওয়ানি" বলতে বোঝায় এক ধরনের আদালত কে। এটি নাগরিকের শরীর ও সম্পত্তির অধিকার নিয়ে বিচার করে। অর্থাৎ ফৌজদারী আদালত ও সামরিক আদালত ব্যতীত যে সকল আদালত নাগরিকের অধিকার সংক্রান্ত মামলার বিচার করে থাকে তাকেই 'দেওয়ানি আদালত' বলা হয়।
বিষয়াদি সংক্রান্ত অথবা অধিকার সম্বন্ধীয় আদালত বা মোকদ্দমা হলো দেওয়ানী মামলা৷ যেসব মামলার বিচার দেওয়ানি আদালতে হয় সেগুলোকেই দেওয়ানি মামলা বা Civil Case বলা হয়। কিন্তু দেওয়ানি কার্যবিধি আইনে দেওয়ানি আদালতের কোন সংজ্ঞা দেয়া হয়নি। বরং আইনে দেওয়ানি মামলার বিচারকারী আদালতগুলোকে দেওয়ানি আদালত বলা হয়েছে।
অর্থ্যাৎ আদালত দেখে মামলার প্রকৃতি নির্ণয় করা যাবে না। বরং মামলা দেখেই আদালতের প্রকৃতি নির্ণয়ের একটি পরোক্ষ ইঙ্গিত দেওয়ানি কার্যবিধি আইনের ৯ ধারায় উল্লেখ করা হয়েছে।
তবে আইনের ঘোর প্যাঁচের মধ্যে না গিয়ে বোঝার সুবিধার্থে আমাদের এটুকু জানলেই হবে- নাগরিকের অধিকার ও দায়িত্ব নির্ধারণের জন্য যে সকল মামলার উৎপত্তি হয় সেগুলোকেই আমরা দেওয়ানি প্রকৃতির মামলা বা দেওয়ানি মামলা বলতে পারি৷
দেওয়ানি কার্যবিধি আইনের ৯ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোন মামলায় সম্পত্তি বা পদের অধিকার (আইনগত) বিষয়ে প্রশ্ন উঠে, তবেই সেই মামলাটি দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে গন্য হবে।
এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, মামলায় বাদী তার যে অধিকারের বিষয়টি উত্থাপন করবেন সেটি অবশ্যই আইন স্বীকৃত হতে হবে। অর্থ্যাৎ বাদীর আইনগত অধিকারটি বেআইনি ভাবে অপরজনের মাধ্যমে লঙ্ঘিত হতে হবে।
একটি উদাহণের মাধ্যমে বিষয়টি উপলব্ধি করা যেতে পারে, ঢাকার মহাখালীর কাঁচাবাজারের পাশে বহু বছরের পুরনো একটি বিরিয়ানির দোকান চলে আসছে। প্রচুর বিকিকিনি হয়। খেয়ে পড়ে মালিকের ভালোই যাচ্ছিল। হঠাৎ করে এই দোকানটির ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানি একটি শাখা খুললো। কিছুদিনের মধ্যেই খদ্দেরের অভাবে পুরনো বিরিয়ানির দোকানটি প্রায় বন্ধ হবার উপক্রম হলো। এক্ষেত্রে পুরনো বিরিয়ানির দোকানের আর্থিক ক্ষতি যাই হউক না কেন সে হাজি বিরিয়ানির নামে কোন দেওয়ানি মামলা করতে পারবে না। কারণ এতে হাজি বিরিয়ানির দ্বারা পুরনো বিরিয়ানির দোকানির কোন আইনগত অধিকার লঙ্ঘিত বা ক্ষুণ্ন হয়নি।
এই উদাহরণের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, কোনরূপ আইনগত অধিকার বা মর্যাদার ওপর যদি কেহ আঘাতের সম্মুখীন হন তবে তিনি তার অধিকার বা মর্যাদা রক্ষার্থে উপযুক্ত আদালতে যে / যেসকল মামলা দায়ের করেন সেটি/ সেগুলোই হলো দেওয়ানি মামলা।
কিছু দেওয়ানি প্রকৃতির মামলা:
কোনো ক্লাব বা সঙ্ঘের সদস্য পদ থেকে কাউকে বেআইনিভাবে বহিঃষ্কারের বিরুদ্ধে দায়ের করা মামলা৷
মুসলিম বিবাহ বিচ্ছেদের মামলা।
প্রার্থনা করা অধিকারের মামলা।
চাকরি হতে অপসারণের নির্দেশ বেআইনি ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর মামলা।
সরকার বা স্থানীয় স্বায়ত্বশাসিত সংস্থা কর্তৃক বা তার বিরুদ্ধে করা মামলা।
দেওয়ান (Dewan) শব্দের অর্থ বেসামরিক কর্মকর্তা বা আদালতের কর্মচারী। দেওয়ানি (Civil) শব্দের অর্থ বেসামরিক বা আইনসংক্রান্ত। অপরাধমূলক বা ফৌজদারি নয় এমন বিষয়কে দেওয়ানি মোকদ্দমা বলে। সূত্রঃ বাংলা ডিকশনারী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy