4 Answers
কয়েকটি জাল হাদিসঃ*আল্লাহ তাআলা সর্বপথম মহানবী সাঃএর নুর তৈরি করেছেন**মুমিনের কলব আল্লাহর আরশ***আল্লাহ নবী মুহাম্মাদ সাঃকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না।হাদিসের নামে জালিয়াতি বইটিতে পাবেন।এবং সেটা লিখেছেন ডঃখন্দকর আব্দুল্লাহ জাহাঙ্গীর।
যঈফ হাদিস। ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি অযু থাকা সত্বেও অযু করবে আল্লাহ তাআলা তার জন্য ১০ টি নেকী লিখবেন। (তিরমিজীঃ ৫৯) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে প্রত্যেক নাবীর একজন অন্তরঙ্গ বন্ধু থাকবে। সেখানে আমার অন্তরঙ্গ বন্ধু হবে উসমান ইবনু আফফান। (ইবনে মাজাহঃ ১০৯) বানোয়াট হাদিস। দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ বা দেশপ্রেম ঈমানের অঙ্গ। যে ব্যাক্তি হাসতে হাসতে গুনাহ করবে, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে প্রবেশ করবে।
১। "অসুস্থ ব্যক্তির দোআ ফেরেশতাদের দোআর ন্যায়" (মিশতাক ১৫৮৮) যইফ হাদিস। ২। ঠান্ডা পানি দ্বারা ইস্তিনজা কর. কারণ এটি হারিশ রোগ আরোগ্যকারী (সিলসিলা ৭০১০ যইফ হাদিস)
কয়েকটি বানোয়াট হাদিস। ১/ মুমিনের হৃদয় আল্লাহর তায়ালার আরশ। ২/ দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর। ৩/ আলেমের চেহারার দিকে একবার তাকানো আল্লাহ তায়ালার কাছে ষাট বছরের রোযা-নামাযের চেয়ে উত্তম। ৪/ আমার উম্মতের আলেমগণ বনী ইসরাইলের নবীতুল্য। ৫/ বিবাহিত ব্যক্তির দু'রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির সত্তর রাকাতের চেয়েও উত্তম। তথ্যসূত্র: এসব হাদিস নয় বই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy