স্কোয়াশ সবজি চাষ করতে চাই?
1 Answers
স্কোয়াসের বীজ একটি একটি করে বপন করা যায় আবার একটি মাদায় একাধিক বপন করা যায়। প্রায় ৩ ফুট দূরে দূরে একটি মাদায় ২-৩ টি বীজ বপন করা হয়। বীজ প্রায় ১ ইঞ্চি গভীরে বপন করতে হবে। চারা গজানোর পর মাটি তুলে ৬-১২ ইঞ্চি উঁচু করে দিতে হবে এবং ১-২ ফুট প্রশ্বস্থ করতে হবে। বীজ বপনের ৪-৬ সপ্তাহ পরে ফল ধরা আরম্ভ হবে। মালচিং: স্কোয়াস চাষে মালচিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চারা টিকে গেলেই গোড়ার চারপাশে মালচিং করলে তাপমাত্রা ঠিক থাকে এবং মাটি আর্দ্রতা ধরে রাখে। বিষয়টি স্কোয়াসের ফলন আগাম ও বৃদ্ধিতে সহায়তা করে। সেচ প্রদানঃ স্কোয়াস গাছ সপ্তাহে ২ ইঞ্চি পানি শোষ করে থাকে। তাই প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। ফলনঃ বীজ বপন থেকে শুরু করে ৪-৬ সম্পাহের মধ্যেই ফলন পাওয়া যায়। জাত ভেদে সময় কম বেশী হতে পারে। স্কোয়াশের উন্নতমানের বীজ পাওয়া যায় কৃষি ষ্টোর- ০১৯৭১৬২৫২৫২।