2 Answers
ত্বক শুষ্ক হবার জন্য এমন হতে পারে কেননা এখন শীত পরতে শুরু করেছে । আপনি ভাল মানের মসচারাইজার ব্যাবহার করুন । পর্যাপ্ত পানি পান করুন । সমস্যা দূর হবে । এতে যদি সমস্যা না যায় তবে চিকিৎসকের পরামর্শ নিন ।
প্রাকৃতিকভাবে ত্বকের চামড়া দূর করার সহজ উপায় নিচে দেওয়া হলো ১. ফ্রুটস ফেস মাস্ক : ত্বকের চামড়া দূর করতে ফল ব্যবহার করতে পারেন। যেমন— কিউই, পিচ, পেঁপে অথবা কলা। সবগুলো একসঙ্গে মিলিয়ে ব্লেন্ড করে নিন। সঙ্গে কিছু মধু ও দই মেশান। পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 2. ওটমেল ও মধুর পেস্ট : ওটমেল ও মধু মিশিয়ে ঘন করে পেস্ট তৈরি করুন। পেস্টটি পুরো মুখে লাগান। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষ দূর করার সবচেয়ে সহজ উপায়। 3. চিনি ও অলিভ অয়েল : অপর একটি কার্যকর উপায় হচ্ছে চিনি ও অলিভ অয়েলের পেস্ট। এক টেবিল চামচ অলিভ অয়েল ও মধু মেশান। এবার সেটি মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে লাগান। চামড়া উঠে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। 4. মধু ও সূর্যমুখীর তেল : এই মিশ্রণটি শুষ্ক ত্বকের জন্য ভালো। মধু ভালোভাবে বিট করে তাতে সূর্যমুখী তেল যোগ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে একবার এটি ব্যবহার করতে পারেন। 5. ডিমের সাদা অংশ ও মধু : ডিমের সাদা অংশ ও মধুর মিশ্রণ হচ্ছে চামড়া দূর করার সবচেয়ে কার্যকর উপায়। আরও বেশি কার্যকর করতে এতে লেবুর রস যোগ করতে পারেন। আশা করি এতে দ্রুত ফলাফল পাবেন। 6. লেবু ও মধু : লেবু ও মধু চামড়া দূর করার সবচেয়ে কার্যকরী উপায়। আপনি এতে চিনি যোগ করতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়েফেলবেন। 7. ময়েশ্চরাইজার : আপনি মুখে ভালো মানের ময়েশ্চরাইজার ব্যবহার করতে পারেন, এতে আপনি চামড়া উঠা থেকে মুক্তি পাবেন। তথ্যসূত্র বিডিনিউজ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy