2 Answers

নবজাতকের কানে আযান দেওয়া সুন্নাত। 

হযরত হুসাইন রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন যে,যার সন্তান হয়,সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। {শুয়াবুল ঈমান, হাদীস নং-৮৬১৯, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৬৭৮০, মুসান্নাফে আব্দুর রাজ্জাক,হাদীস নং-৭৯৮৫} 

আবু রাফি (রা) বলেন:


رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلاةِ

‘‘আমি দেখলাম, ফাতেমা (রা) যখন হাসানকে জন্ম দিলেন তখন রাসূলুল্লাহ ﷺ হাসানের কানে নামাযের আযানের মত আযান দিলেন।’’

 তিরমিযী, আস-সুনান ৪/৯৭; আবূ দাউদ, আস-সুনান ৪/৩২৮; হাকিম, আল-মুসতাদরাক ৩/১৯৭। তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন ও আলবানী হাসান বলেছেন। 
2630 views

আজান ও ইকামতের ফলেই বদ-জ্বিনের আক্রমণ থেকে নবজাতক রক্ষা পায়। সুতরাং সন্তান জন্মের পরপরই নবজাতক ছেলে হোক কিংবা মেয়ে, উভয়ের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়া জরুরি। যার ফলে আল্লাহ তাআলার ইচ্ছায় ওই নবজাতক অনেক রোগ-ব্যধি, জাদু-টোনা ও জ্বিন-ভুতের আক্রমণ থেকে নিরাপদ থাকে।

2630 views

Related Questions