তালাক কি আল্লাহ তায়ালা পছন্দ করেন?
4 Answers
তালাক ইসলামে সবচেয়ে নিম্নমানের হালাল।এর অর্থ হচ্ছে যথাসম্ভব তালাক এড়িয়ে চলা। হাদিসে এসেছে أبغض الحلال الى الله الطلاق আবু দাউদ শরীফ হাদীস নং ২১৭৮ তবে তালাক শব্দ বারবার বললে গোনাহ হবেনা। কিন্তু না বলা অনেক ভালো। কারণ অনেক সময় মুখ ফসকে বের হয়ে যেতে পারে যার দরুন পরে আফসোস করতে হবে। তালাক শব্দ বারবার বললে আল্লাহ নারাজ হওয়ার কথা পাওয়া যায়না।
ইসলামে অপ্রয়োজনে তালাক প্রদান করার হুকুম নেই। ইহা একটি অপছন্দনীয় কাজ।
আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন কর। (সূরা নিসাঃ ১৯)
তিনি আরো বলেন, তোমরা যতই সাগ্রহে চেষ্টা কর না কেন, স্ত্রীদের প্রতি সমান ভালোবাসা তোমরা কখনই রাখতে পারবে না। তবে তোমরা কোন এক জনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না এবং অপরকে ঝুলন্ত অবস্থায় ছেড়ে দিও না। আর যদি তোমরা নিজেদের সংশোধন কর ও সংযমী হও, তবে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নিসাঃ ১২৯)
যথার্থভাবে বা কৌতুকার্থে তালাক দিলেও তা পতিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও এবং ঠাট্টাচ্ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবেঃ বিয়ে, তালাক ও রাজআত।
তাই বারবার তালাক উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে। তা বলা গুনাহের কাজ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা তালাকের চেয়ে অধিক ঘৃণ্য কোনো জিনিস হালাল করেননি।’ (আবু দাউদ) রাসুল সাঃ যা পছন্দ করেনি আল্লাহ তায়ালা নিঃসন্দেহে তা পছন্দ করেননি, বার বার তালাক শব্দটি উচ্চারন করলে তালাক হবেনা,তবে বার বার তালাক শব্দটি উচ্চারন করা উচিত নয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy