আমি ict সাবজেক্ট এর বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সাডেসিমাল এর সমাধান সহজ ভাবে বুঝতে চাই?
2 Answers
মনে করুন একটা বাইনারি সংখ্যা (11011010)2
এখন তাকে অক্টাল করার জন্য:
তিন বিট করে একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন (11 011 010)2 এরকম হয় কিন্তু দেখা যায় প্রথমে তিন বিট হয় না তাই প্রথমে একটা 0 বসিয়ে নিবেন। অর্থ্যাৎ সংখ্যাটা হবে (011 011 010)2 এবার আমরা প্রতি তিন বিটের স্বাভাবিক সংখ্যা পদ্ধতি/ডেসিমাল অনুযায়ী যদি মান বের করি তাহলেও হবে (3 3 2)8 অর্থ্যাৎ (011011010)2= (332)8
আবার হেক্সাতে করতে চাইলে প্রতি চার বিট করে আলাদা করতে হবে তাহলে দেখা যায় সংখ্যাটা এরকম হবে (1101 1010)2 এবার চার বিটের বাইনারির ডেসিমাল মান বের করতে হবে। ডেসিমাল মান হবে (13 10 )10 এখন আমরা জানি ডেসিমাল সংখ্যায় 13 এবং 10 মানে হেক্সাতে D এবং A।
সুতরাং, (11011010)2=(DA)16
দশমিকের (.) পরের সংখ্যার ক্ষেত্রে একই হবে শুধু অতিরিক্ত বিটের প্রয়োজন হলে শেষে 0 বসাতে হবে।
বি.দ্র. এখানে বিট অনুসারে সাজানো হয়নি এবং শুধু বোঝার জন্য উদাহরণ দেওয়া হয়েছে।