1 Answers
কম্পিউটার কাজ করে বাইনারী ভাষায়। আমরা জানি বাইনারী হচ্ছে ০ এবং ১ দুটি মাত্র ডিজিট। কিন্তু সত্যি বলতে কি কম্পিউটার এই ০ এবং ১ ও বোঝেনা। আসলে কম্পিউটার বোঝে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ আছে আমরা বুঝতে ১ ব্যবহার করি। আর নেই বুঝতে ০ ব্যবহার করি। এখন কম্পিউটার ২ লিখলে ১০ বোঝে এর অর্থ হচ্ছে ৮বিটের একটি অক্টাল বর্তনীযুক্ত লজিক গেটে প্রথম সুইচ বন্ধ হয়ে দ্বিতীয় সুইচ অন হয়ে যায়। এই সিগনাল BCD এনকোডার ২ প্রতিককে এনকোড করে প্রদর্শন করে। কিন্তু ইন্টারনাল বর্তনীতে ফুল এডারের ফাংশন থেকে ১+১=(১)০ (১+১=০ এবং ক্যারিবিট ১ পরবর্তী বিটের এডারে প্রবেশ করে) তাই বলা যায় যেহেতু কম্পিউটার বিদ্যুতের অন অফ ছাড়া কিছুই বোঝেনা তাই এই পরিবাষাকে মানুষের বোধগম্য হিসাবে বিদ্যুৎ অন কে ১ এবং অফ কে ০ ধরে বলা যায় কম্পিউটার এ যাই দেবেন তা শুধু ০,১ করে বোঝে এবং ২ ও এর ব্যতিক্রম নয় (জানিনা কত টুকু বুঝবেন। কারন বাইনারীর সাথে বুলিয়ান এলজেব্রা, লজিক গেট না জানিলে এগুলো উলটা পালটা ভুল ভাল লাগবে)