1 Answers
খুব সহজেই স্মৃতিশক্তি বাড়ানো যায় যদি আপনি দৈনন্দিন খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু খাবার রাখেন। সামুদ্রিক মাছঃ - সামুদ্রিক মাছে প্রচুর পুষ্টি উপাদান থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি এসিডের ৪০% হচ্ছে ডি এইচ এ, যা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি এসিড হিসেবে। বিশেষজ্ঞদের মতে, এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ব্রেনের বিভিন্ন কোষের মধ্যে সংবেদন আদান-প্রদান বাড়িয়ে দেয়। কফিঃ - দীর্ঘদিন কফি পান করেন এমন ১৪০০ লোকের ওপর চালানো গবেষণায় দেখা গিয়েছে, যারা দিনে তিন থেকে পাঁচ কাপ কফি খান করেন তাদের স্মৃতিভ্রংশের রোগ অনেকটাই কম হয়। এদের তুলনায় যারা দিনে দুই কাপ কফি খান তাদের ৪০ থেকে ৫০ বছর বয়সে অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। ধারণা করা হয়, কফিতে থাকা ক্যাফেইন ও এন্টি-অক্সিডেন্ট ব্রেনের কোষগুলোকে সুরক্ষিত করে। ডার্ক চকলেটঃ - ডার্ক চকলেটে অন্তত ৭০% কোকো থাকে আর এই চকলেট মস্তিষ্কের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণিত। এতে ফ্ল্যাভোনয়েড নামে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ব্রেনের কোষকে সজীব ও কর্মক্ষম রাখে। দুধঃ - দুধ থেকে তৈরি ঘোলে থাকে ভিটামিন বি-১২ যা বয়স জনিত স্মৃতিশক্তি হ্রাস রোধ করে। সবুজ শাক-সবজিঃ - প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবুজ শাক-সবজি। এদের মধ্যে থাকা প্রোটেক্টিভ এন্টি-অক্সিডেন্ট মস্তিষ্ককে আরো অধিক কার্যক্ষম করে তোলে । বাদামঃ - বাদামে রয়েছে ভিটামিন ই যা একটি অ্যান্টি-অক্সিডেন্ট। এটা স্মৃতিশক্তি ভালো রাখে। এছাড়া আমন্ড বাদামও ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। সূত্র - বাংলাদেশ প্রতিদিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy