হ্যালুসিনেশন কেন হয় কতদিন না ঘুমালে হ্যালুসিনেশন হবে?

হ্যালুসিনেশন হলে ব্রেইনের কোনো সমস্যা হয়?
3104 views

2 Answers

আমাদের সবকিছুই নির্দেশিত হয় ব্রেইন দ্বারা তাই হ্যালুসিনেশন হলো একটা মানুষিক সমস্যা।

হ্যালুসিনেশনের কারণ: হ্যালুসিনেশন আসলে কোনো রোগ নয়, এটি অন্য রোগের উপসর্গ। এটি সাধারণত মানসিক রোগের সাথে সম্পর্কযুক্ত। তবে কিছু ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা থেকেও হ্যালুসিনেশন হতে পারে। তাই কেবল হ্যালুসিনেশন দিয়ে কোনো নির্দিষ্ট রোগ নির্ণয় করা সম্ভব নয়। সাধরণত যেসব কারণে হ্যালুসিনেশন ঘটতে পারে— • সিজোফ্রেনিয়া, সিভিয়ার মুড ডিসঅর্ডার, ডিল্যুশনাল ডিসঅর্ডারে রোগীর প্রায়ই হ্যালুসিনেশন হতে পারে। • মস্তিস্কের সমস্যায় হ্যালুসিনেশন হতে পারে। • শরীরে লবণের তারতম্যের জন্যেও স্বল্পমেয়াদের হ্যালুসিনেশন দেখা দিতে পারে। • প্রচণ্ড জ্বর হলে, বিশেষ করে শিশুদের হ্যালুসিনেশন হয়। • মৃগীরোগ, বিষণ্নতা, হিস্টিরিয়া এমনকি ব্রেন টিউমারের বেলাতেও হ্যালুসিনেশন ঘটতে পারে। • স্নায়ুতেন্ত্রর রোগে এই সমস্যা দেখা দিতে পারে। • ইন্দ্রিয়ের সমস্যায় হ্যালুসিনেশন ঘটতে পারে। • লিভার বা কিডনির সমস্যা, ব্রেইন ক্যান্সার প্রভৃতি মারাত্মক রোগে আক্রান্ত হলে। • মাত্রারিক্ত ড্রাগস বা অ্যালকোহল সেবনের কারণেও হ্যালুসিনেশন হতে পারে। যে কারণেই হ্যালুসিনেশন হোক না কেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বদ-অভ্যাসগুলো ত্যাগ করুন। 

কতদিন না ঘুমালে হ্যালুসিনেশন হয় তা বলা যাবে না । ব্যাক্তির ভিন্নতার সাথে সময়ের ভিন্নতায় এটি হয়। কারো একদিন, কারো ৩ দিন বা ৫ দিন না ঘুমালে এরুপ হতে হতে পার।


3104 views Answered

কিছু মানসিক রোগে রোগী উৎস না জেনেই কিছু বিভ্রম বা perception অনুভব করে। যেমন, কোনো কিছু কোন্ দিকে থাকা, বা গন্ধ পাওয়া, বা কোনো কিছুর দেখা পাওয়া ইত্যাদি। একে হ্যালুসিনেশন (hallucination) বলা হয়। তাছাড়াও বিভিন্ন দূঃশ্চিন্তার ফলে হ্যালুসিনেশন রোগটি হতে পারে। এটি ঘুমের সাথে সম্পৃক্ত নয়। আর এটির ব্রেইন এর ক্ষতিকর দিকটি বইটিতে উল্লেখ নেই। তথ্যসূত্রঃ ("Ethiupic Medical" page no.77)

3104 views Answered

Related Questions

Next steps