সুঠাম সাস্থ্যবান দেহের অধিকারী হওয়ার কৌশলগুলো জানতে?

আমার বয়স ১৮ বছর উচ্চতা ৫"৪ ইন্চি ওজন ৪৩ কেজি, দৈনিক ২ টি ডিম ২ টি আলু সাথে সল্পমুল্যের কিছু ফর্মুলা দেন।যাতে ২ মাসেই সুসাস্থ্যের অধিকারী হতে পারি।
2648 views

2 Answers

সুঠাম দেহ বলতে যদি শক্তিশালী, সুগঠিত পেশি সম্পন্ন দেহ বুঝিয়ে থাকেন তাহলে এরজন্য আপনাকে বেশ কয়েকটি দিক থেকে নিজেকে উন্নত করতে হবে। মাছ, মাংস, ডাল অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার প্রতিদিন খেতে হবে। দুধ, দই এবং দুগ্ধজাত খাবার প্রতিদিনের খাবারের তালিকায় থাকা চাই। অত্যধিক চিনি দিয়ে তৈরি খাবার যেমন, চকোলেট, মিষ্টি বিস্কিট, কেক কম খেতে হবে। আঁশসমৃদ্ধ খাবার খেতে হবে। ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট শরীরচর্চা করতে হবে আর সুঠাম দেহের জন্য ব্যায়াম অবশ্যই করতে হবে। এর জন্য সবচেয়ে ভালো হবে একটি জিম জয়েন করে নিলে। সম্ভব না হলে নিচের কিছু কাজ করতে পারেন- প্রতিদিন একটু বেশি সময় নিয়ে এবং বিরতিসহ দৌঁড়াবেন। বুক ডন দিতে পারেন। তবে বয়স, শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখে কতটি দিবেন তা ঠিক করুন। ডাম্বেল ব্যবহার করতে পারেন। অথবা ওয়েটলিফটিং এর মত কিছু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।

2648 views Answered

কী কী উপায় শরীরকে সুঠাম করবেন– ❏ প্রত্যেকদিন জিমে অনুশীলন করলে দেহে মাংসপেশীর তৈরি হবে তা ঠিক নয়। দেহের পেশির স্বাভাবিক গঠনের জন্য দরকার প্রয়োজন মত বিশ্রাম। ❏ দেহের মাংসপেশী গঠনের সবচেয়ে সেরা উপায় ওয়েটলিফটিং করা। নিয়মত করলে আপনার শক্তি বাড়ায়। পাশাপাশি মাংসপেশীর আকার বৃদ্ধি করতে সাহায্য করবে। অবশ্য মনে রাখবেন, অনুশীলনের সময় একই পরিমাণ ওজন দিয়ে ব্যায়ম করলে ফল ভাল পাওয়া যাবে না। ধীরে ধীরে ওজন বাড়াতে হবে। ❏ ‌সব থেকে বেশি নজর দিতে হবে জিমের সরঞ্জামের দিকে। ব্যায়াম করার সময় কি কি সরঞ্জাম ব্যবহার করতে হবে তা আপনাকেই লক্ষ রাখতে হবে। ভুল সরঞ্জাম দিয়ে ব্যায়াম করলে আশানুরূপ ফল পাওয়া যাবে না। ❏ ব্যায়াম করে পেশী তৈরি করার জন্য শুধু অনুশীলন করলেই চলবে না। এর পাশাপাশি দরকার, পুষ্টিকর খাবারের। স্বাভাবিক সময়ের তুলনায় খেতে হবে বেশি খাবার এবং তা হতে হবে পুষ্টিসমৃদ্ধ। ❏ জিমে সুঠাম শরীর তৈরি করতে সঠিক প্রশিক্ষণের স্থান নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের আগে প্রশিক্ষকের ব্যক্তিত্ব, শারীরিক গঠন, গ্রহণযোগ্যতার বিষয়টিও ভাল করে জেনে নেবেন। ❏ওয়ার্ম আপ–শরীর গঠনের জন্য ব্যায়াম শুরুর আগে অবশ্যই ওয়ার্ম–আপ করে নেবেন। কঠোর অনুশীলনের জন্য ওয়ার্ম আপ করে আপনার শরীরকে প্রস্তুত করে নেওয়াটা খুব দরকার। ওয়ার্ম আপ না করে সরাসরি জিমের সরঞ্জাম নিয়ে অনুশীলন শুরু করলে চোট লেগে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ‌‌

2648 views Answered

Related Questions

Next steps