3 Answers

যেহেতু আপনি চার দিন আগে রক্তদান করেছেন তাই রক্তদান করার পরের করণিয় গুলো জেনে রাখুন


অনেকটা সময় শুয়ে থাকবেন। হুট করে উঠে বসবেন না বা উঠে দাঁড়াবেন না।
রক্তদান পরবর্তী ৫ ঘন্টা ভারী ও শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। 
প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার গ্রহণ করুন। এই ব্যাপারে অবহেলা করবেন না মোটেও।
আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন- লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা, আলু, বাদাম ইত্যাদি ধরণের খাবার খাবেন, যা আপনার শরীরের রক্তের কোষগুলোকে সুস্থভাবে পরিপূর্ণ হতে সাহায্য করবে। 
ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন- লিভার, শাকসবজি ইত্যাদি খান, যা আপনার শরীরের রক্তের কোষগুলো নতুনভাবে উৎপন্ন করতে সহায়তা করবে। আইরন ও ভিটামিন B2 সমৃদ্ধ খাবার যেমন- বাদাম, শাকসব্জি, মটর, ডিম, দুধ ও দুধ দিয়ে তৈরী খাবার ইত্যাদি খান, যা আপনার শরীরে শক্তি যোগাবে।
কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন এবং বেশ কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করে বিশ্রাম নিন।
রক্ত প্রদানের পর দুই দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন যা আপনার শরীরে ফ্লুইড সরবরাহ নিশ্চিত করবে এবং নিম্ন রক্তচাপ প্রতিহত করবে। 
রক্তদানের ৩ মাস পর নতুন করে রক্ত দিতে পারবেন। এর আগে পুনরায় রক্ত দেবেন না।
সর্বোপরি রক্ত প্রদানের পূর্বে বিশেষ করে রক্ত প্রদানের পর আপনাকে একটা ব্যালান্সড খাবারের তালিকা তৈরী করে নিতে হবে যা আপনার শরীরকে সুস্থ রাখবে। 

এই সব নিয়ম মেনে চলুন তাহলেই আপনার সমস্যা সমধান হবে তবে যেহেতু চার দিন আগে রক্তদান করেছেন তাই আর কোন ধরনের ঔষধ সেবন করবেন না। এবং উপরোক্ত খাবার গুলো নিয়মিত খাবেন।
2848 views Answered

রক্তদানের কারণে আপনার শারিরিক সমস্যা হচ্ছে।তাই ভালো ডাক্তার এর পরামর্শ নিয়ে ঔষধ খান।

2848 views Answered

আপনার প্রেসার অল্প হাই আছে। ৮০/১২০ থাকলে নরমাল বলা হতো। এজন্য আপনি টক জাতীয় ফল বা খাবার খেতে পারেন। কিছুটা হলেও প্রেসার কমবে। আর সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন।

2848 views Answered

Related Questions

Next steps