1 Answers
মানুষ জীবন ধারন, প্রানে রক্ষা এ ধরনের কিছু মৌলিক কারনের জন্য নিরন্তর কাজ করছে চেষ্টা করছে। তাই এ পৃথিবীতে মানুষ আসার সময় থেকেই প্রযুক্তি শুরু। কিছু আবশ্যক কারনে প্রযুক্তি ব্যবহার হয়েছে যেমন শিকারের জন্য হাতিয়ার বানানো, চালনা করার কৌশল উদ্ভাবন, আশ্রয়স্থলের জন্য কিভাবে বাড়ি বানানো। খাবার সংরক্ষনের জন্য ইত্যাদি কারনে মানুষ প্রযুক্তি অর্জন করেছে। কাজেই কেন প্রযুক্তি ব্যবহার করছি তা আর বলছিনা। তবে বর্তমানের বিলাস জীবন বা বিলাসীতা একটি আলোচ্য বিষয় হয়েছে। বিলাসের সঙ্গা কি তা নির্ধারন করা অত্যন্ত জটিল। সাধারনভাবে আমরা বিলাস বলতে বুঝি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যবহার অপচয়, এছাড়া প্রয়োজন নেই কিন্তু নিজেদের আরও বেশি ফুটিয়ে তুলে অন্যের মাঝে প্রভাব ফলাতে অতি ব্যবহারও বিলাস। এ কথা অস্বীকার করার উপায় নাই যে, প্রযুক্তিই আমাদের জীবনকে বিলাসে ভরে দেছে। তবে বিলাসে পেছয়ে কাজ করে অতি লোভ ও আকাঙখা। প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের শ্রম কমে গেছে, উৎপাদন বেড়েছে তাই ভোগ বিলাসের সুযোগ আমরা পাচ্ছি। কেউ যদি বলতে চান বিলাস কিছু নয়, আমাদের সচেতনতার অভাব, তাহলে বলা যায় সচেতনতা অনেক কিছু বটে কিন্তু মানুষের প্রকৃতি শ্রম নয়, এটি বাধ্য হয়ে করে। আপনার বাইক আছে, আপনি কি হেটে যাবেন? আচ্ছা এসব জিনিস প্রয়োজন, কাজেই লাগবেই তাই একটু বেশি দিয়া বিলাস হচ্ছে, কিন্তু কিছু জিনিসের একদমই দরকার হয়না। একটা মানুষের ৩ টা শার্ট হলে বছর ভাল ভাবেই পার হয়ে যায় যদি এক্সিডেন্টলি ছিড়ে না যায়। আপনিতো মাসে একটি করে শার্ট কিনছেন কেউবা দুটো করেও এবং স্টাইলের কিছু দেখলেই নিয়া নেন যদিও তার দরকার হয়না। পানি খাই তৃষ্ণা মেটাতে, থাম্বজাভ খাই কিসের জন্য? দুপুরে বাড়িতে রান্না বন্ধ করে দামী হোটেলে কি জন্য? যদি প্রযুক্তি সামান্য শ্রমে এত কিছু না দিত তবে আমরা অলস জীবন না কাটিয়ে কাজে লাগাটাম, জীমে যেয়ে যন্ত্র পাতি টেনে শরীর ক্ষয় না করে সেটা কোন কাজে ক্ষয় করতাম। লিখলে বহু লেখা যাবে, তাই এখানে ক্ষান্ত দিলাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy