নামাজ কাযা হয় কখন?

আমি যদি ইশার নামাজ রাত ১১ টায় পড়ি তাহলে কি কাযা নামাজ পড়তে হবে ?নাকি ইশার নামাজ এমনি পড়লেই হবে
2926 views

3 Answers

না, নামাজ কাযা হবে না। কারণ সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত থাকে। তাই সাধারন নিয়মেই নামাজ আদায় করবেন।

2926 views Answered

হ্যা, এমনিতে পড়লেই হবে। কারন, এশার ওয়াক্ত সুবহে সাদেক পর্যন্ত থাকে।  সুতরাং রাত ১১ টার সময় এশার ওয়াক্ত এর মধ্যে গণ্য।

2926 views Answered

এশার সালাতের ওয়াক্ত তিনভাগে বিভক্ত। এক: শাফাক অন্তর্হিত হওয়ার পর থেকে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত। আর এই এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বিত করে আদায় করা সর্বোত্তম। দুই: এক তৃতীয়াংশ হতে মধ্যরাত পূর্ণ হওয়া পর্যন্ত। তবে মধ্যরাত পর্যন্ত বিলম্বিত করে আদায় করা ফযীলতের দিক দিয়ে প্রথমটির তুলনায় নিম্ন পর্যায়ের। তিন: মধ্যরাতের পর থেকে সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত। বিনা ওযরে এই সময়ে এশার সালাত আদায় করাটা মন্দকর্ম অথবা মাকরূহ। তবে এটি মন্দ হলেও এই সময়ে সালাত আদায় করলে তার সালাত আদা হিসাবেই গণ্য হবে কাযা হিসাবে নয়। কারণএশার সালাতের ওয়াক্ত অবশিষ্ট থাকে সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত।


তাই আপনি যদি এশার নামাজ ১১ টার পড়ে কেন ২ টার পরেও পরেন তবে কাজা আদায় করতে হবে না।

2926 views Answered

Related Questions

Next steps