ইলেক্ট্রনের তো ভর আছে । তাহলে ইলেক্ট্রন কীভাবে বিদ্যুৎ?
ইলেক্ট্রনের ভর প্রায় শূন্য ধরা হলেও সম্পূর্ণ শূন্য না । ইলেক্ট্রনের ভর আছে ।
আবার ইলেক্ট্রনই বিদ্যুৎ । আর আমরা জানি বিদ্যুৎ এক প্রকার শক্তি এবং শক্তির কোন ভর থাকে না ।
তাহলে ইলেক্ট্রন কীভাবে বিদ্যুৎ ?
প্রশ্নে কোন ভুল থাকলে মার্জনীয় ভাষায় মন্তব্যে জানাবেন ।
2907 views
1 Answers
ইলেক্ট্রনের ভর অতি সামান্য। ইলেক্ট্রনকে নয় বরং ইলেক্ট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। বিভিন্ন উপায়ে কোন ধাতব পদার্থ থেকে ইলেক্ট্রনকে মুক্ত করতে পারলে যখন সেটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তখনই বিদ্যুৎ তৈরী হয়। আর ইলেক্ট্রনের এই গতিশক্তিই বিদ্যুৎ শক্তির হ্রাস বা বৃদ্ধি ঘটায়। আমরা জানি শক্তির কোন সৃষ্টি বা ধ্বংস নেই। এটা একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। এক্ষেত্রে ইলেক্ট্রনের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে।
2907 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy