সবাই দেখেন এবং দলিল সহ উওর দিবেন?
1 Answers
অসুস্থ ব্যক্তির অবস্থার বিচার করে তার জন্য ইসলামী শরীয়তে কিছু বিধান নির্দিষ্ট করা হয়েছে। কেননা আল্লাহ তাআলা নবী মুহাম্মাদ (সাঃ) কে ক্ষমাশীল সর্বোত্তম সঠিক ধর্ম দিয়ে প্রেরণ করেন, যা হচ্ছে সহজ ও সরলতার বৈশিষ্টে অনন্য। আল্লাহ তাআলা এরশাদ করেনঃ তিনি তোমাদের জন্য ধর্মে কোন অসুবিধা রাখেননি। (সূরা হাজ্জ- ৭৮) তিনি আরো বলেনঃ আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, তোমরা অসুবিধায় পড় তিনি তা চান না। (সূরা বাক্বারা- ১৮৫) আল্লাহ আরো বলেনঃ তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় কর এবং তাঁর কথা শোন ও আনুগত্য কর। (সূরা তাগাবুন- ১৬) জুনুবী ব্যক্তির রোগ বৃদ্ধি বা মৃত্যুর আশঙ্কা বোধ হলে তায়াম্মুম করতে পারে। বর্ণিত আছে যে, এক শীতের রাতে আমর ইবনুল আস (রাঃ) জুনুবী হয়ে পড়লে তায়াম্মুম করলেন। আর এ প্রসঙ্গে তিনি এই আয়াত তিলাওয়াত করলেনঃ তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (৪:২৯) মূসা ইবনে আব্দুর রহমান, আতা (রহঃ) থেকে জাবের (রাঃ) র সূত্রে বর্ণিত। তিনি বলেন, কোন এক সফরে যাওয়ার সময় আমাদের এক ব্যক্তির মাথা প্রস্তরাঘাতে জখম হয় এ অবস্হায় তার স্বপ্নদোষ হয় সে তার সাথীদের জিজ্ঞাসা করে, এ অবস্হায় আমি কি তায়াম্মুম করতে পারি? তারা বলেন, যেহেতু তুমি পানি ব্যবহারে সক্ষম তাই তোমাকে তায়াম্মুমের অনুমতি দেয়া যায় না। অতঃপর সে ব্যক্তি গোসল করার ফলে মৃত্যুমুখে পতিত হয়। এই সফর হতে প্রত্যাবর্তনের পর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই সংবাদ দেয়া হলে তিনি বলেনঃ তার সাথীরা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের ধবংস করুন 'তিনি রাগান্বিতভাবে এরূপ উক্তি করেন। যখন তারা অবগত ছিল না-তখন জিজ্ঞাসা করল না কেন? কেননা অজ্ঞতার ঔষধ হল জিজ্ঞাসা করা। সে ব্যক্তি তায়াম্মুম করলেই যথেষ্ট হত তার আহত স্হানে ব্যান্ডেজ করে তার উপর মাসেহ করলেই চলত এবং শরীরের অন্যান্য স্থান ধুয়ে ফেললেইতো হত। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৩৩৬ হাদিসের মানঃ হাসান)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy