মাসিক শেষ হওয়ার ১০-১২ পরেই আবার হঠাৎ করে স্রাব যাচ্ছ এটা কি কোনো সমস্যা আর কেনো এমন হইছে?

আমার স্ত্রীর নিয়মিত মাসিক হয়।কিন্ত এই মাসে মাসিক শেষ হওয়ার ১০-১২ পরেই আবার হঠাৎ করে স্রাব যাচ্ছ? এটা কি কোনো সমস্যা আর কেনো এমন হচ্ছে?
2634 views

1 Answers

যেহেতু তার নিয়মিত মাসিক তাহলে কোন সমস্যা নেই।আর  এটা অনিয়মিত মাসিক হতে পারে, অনিয়মিত মাসিক হওয়ার কারন:

শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে এই সমস্যা হয়।

বিবাহিত নারীরা হঠাৎ জন্মনিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে হতে পারে।

বিভিন্ন ধরনের মানসিক চাপের ফলে হতে পারে।

শরীরের রক্ত কমে গেলে অর্থাৎ এনিমিয়া হলে অনিয়মিত মাসিক হওয়ার আশঙ্কা থাকে।

অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এই সমস্যা হয়।

জরায়ুর বিভিন্ন জটিলতার কারণে হতে পারে।

সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের কারণে হতে পারে। যেমন : গনোরিয়া, সিফিলিস ইত্যাদি।

শরীরে টিউমার ও ক্যানসার ইত্যাদি অসুখে হতে পারে।

প্রি মেনোপজের সময় হয়ে থাকে।

যেসব নারী শিশুদের বুকের দুধ খাওয়ান সেসব নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে।

উপরোক্ত কারণ গুলো দেখা দিলে বুঝবেন তার অনিয়মিত মাসিক হচ্ছে  তবে বেশি দেখা দিলে আপনি গাইনি ডা: এর চিকিৎসা নিবেন।

2634 views Answered

Related Questions

Next steps