কি করলে সে আবার আমাকে আগের মতো ভালোবাসবে নিয়মিত কল করবে আমার কেয়ার করবে?
4 Answers
হয়তো তার আপনার প্রতি আগ্রহ কমে গেছে।অথবা তার কোন ইচ্ছা পূর্ন হয়েছে। এছাড়া হয়তো সে অন্য কারও সাথে প্রেম করছে।তাই আপনাকে কম সময় সময় দিচ্ছে আর সামান্য কারনে ঝগড়া করছে যেন আপনি তার কাছ থেকে সরে আসেন। আর আপনার উচিত হবে তার সাথে সংযোগ বিচ্ছিন্ন রাখা।
আপনার হয়তবা কোন দোষ সে খুঁজে পেয়েছে। তাই কেয়ারিং কমে গেছে। অথবা এমনও হতে পারে: সে অন্য কারোর সাথে রিলেশন শুরু করেছে অথবা করবে । তাই এমন কেয়ারলেস হতে পারে। আপনার যদি কোন দোষ থাকে তাহলে তা শুধরান। ছেলেটির ভাল লাগা, মন্দ লাগা বিষয়গুলো জানুন। ভালবাসুন পরম মমতায়। তার পরিবারের সবার খোঁজ নিবেন। তারও খোঁজ নিবেন। তবে, নিজের বিবেক কখনো বিক্রি করবেন না। তাকে ডিরেক্ট একদিন বলে দিন তার এমন আচরণ বা অবহেলার কারন কি। উত্তরটা জানুন। দেখুন সে কি বলে। আর একটি কথা: কারোর নিকটে সস্তা হয়ে থাকা যাবে না।
এক্ষত্রে আপনাকে আগে খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার বফ অন্য কারো সাথে রিলেশনে জড়িয়েছে কিনা। যদি সেরকম না হয় তাহলে আপনি তার সাথে এই ব্যপারে কথা বলে দেখতে পারেন যে সে আসলে কেন এরকম করছে। আপনি যতটা পারেন আপনার বফের কথা মেনে চলতে চেষ্টা করবেন। এমনও হতে পারে যে আপনার বফ পড়াশুনা বা অন্য কোন কাজে ব্যস্ত থাকে। কাজেই বিষয়টা না জেনে আগেই মন খারাপ করে থাকবেন না।
ভালোলাগা ভালোবাসা এক নয়। কারও প্রতি ভালোলাগা স্থায়ী নয়, কিন্তু ভালোবাসা স্থায়ী হয়। আপনাকে তাঁর ভালোলেগেছিল। সেজন্য কাছে টেনে নিয়েছিল। এখন আপনার প্রতি তাঁর সেই আগের মত ভালোলাগা নেই। সেজন্য সে আপনাকে দূরে ঠেলে দিয়েছে। আপনি তাঁর প্রয়োজন ছিলেন, আপনজন ছিলেন না। সেজন্য সে আজ আপনাকে এতটা অবহেলা করছে। আজ আপনি তাঁর কাছে মূল্যহীন। তাই আমি বলি, কারও কাছে অবহেলিত হওয়ার চেয়ে দূরে থাকা অনেক ভালো। একটি সুন্দর ছেলে একটা ভবিষ্যত দিতে পারে না। একটা সুন্দর ভবিষ্যত একটি সুন্দর ছেলে দিতে পারে। নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন। দেখবেন অনেক সুন্দর ছেলে আপনার পিছন পিছন ঘুরছে। যে আপনার ভালোবাসার মূল্য দিতে জানেনা। সে কি করে আপনাকে ভালোবাসতে পারে। যে আপনার ভালোবাসাকে অসম্মান করে। সে কি করে আপনাকে ভালোবাসতে পারে। নিশ্চয়ই সে আপনাকে ভালোবাসেনা। সে আপনাকে শুধু ব্যবহার করেছে। তাই তাকে পাওয়ার আশা বাদ দিন। কারণ সে আপনাকে ভালোবাসে না। ইসলামী বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করুন। আশা করি সুখী হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy