4 Answers
জাহান্নামের তলদেশে অবস্থান করাই সর্বোচ্চ শাস্তি। কারণ মুনাফিকদের শাস্তি বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন- নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর তুমি কখনও তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না। -সূরা নিসা : আয়াত -১৪৫
জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর হলো "হাবিয়া"৷ এ জাহান্নামে যে শাস্তি দেয়া হবে, সেটাই জাহান্নামের সর্বোচ্চ শাস্তি৷
কোরআন হাদিসে জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে যে বর্ননাগুলি রয়েছে তার মধ্যে সাকারের শাস্তি এত মারাত্মক কঠিন যে, শাস্তি প্রাপ্ত ব্যক্তির গায়ে গোশত ও হাড় কিছু বাকি রাখেনা, সব একাকার করে দেয়। এবং শরীরের চামড়া পুড়িয়ে দেয়। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের প্রখরতা উল্লেখ করে বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকারে, তুমি কি জান সাকার কি? উহা তাদেরকে জীবিতাবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না, ইহা তো শরীরের চামড়া দগ্ধ করে কালো করে দেবে। (সূরা মুদ্দাছছিরঃ ২৬-২৯) অন্যথায় উল্লেখ রয়েছে, জাহান্নামের আগুন জাহান্নামীদের সবকিছু খেয়ে ধ্বংস করে ফেলবে। তারা সেখানে না পারবে মরতে, না পারবে বাঁচতে। জাহান্নামীদের চামড়া-মাংস পুড়িয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে এবং পেটের ভেতরের সবকিছু বের করে ফেলবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy