2 Answers
স্মার্টফোন প্যাটার্ন লক খোলার কয়েকটি সহজ ধাপে স্মার্টফোনের এই প্যাটার্ন লক খুলে ফেলতে পারবেন।
১. প্রথমেই স্মার্টফোনের সুইচ অফ করেন ফেলুন।
২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোমস্ক্রিন বাটন একই সঙ্গে চেপে ধরুন।
৩. আপনি রিবুট ডেটা, ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার বাটন ও অ্যাডভান্সড অপশন নামে পাঁচটি অপশন পাবেন।
৪. ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট বাটন নির্বাচন করে ‘ইয়েস’ করে দিন। আগে থেকে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। তা না হলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে।
৫. এর কিছুক্ষণ পর ফোনটি রিস্টার্ট দেওয়ার দরকার হবে। এখন সহজেই ফোনটি আনলক করতে নতুন প্যাটার্ন লক সেট করতে পারবেন।
কয়েকটি উপায়ে খুলুন ফোনের ভুলে যাওয়া প্যাটার্ন লক। ১ নং উপায়: রিকভারি মোড লক স্ক্রিন খোলার বা রিমুভ করার এটা সহজ উপায়। কিচ্ছু নয়, সিম্পলি ফোনটিকে রিসেট করে দিন ফ্যাক্টরি রেস্টোর সেটিংসে গিয়ে। আর এটা করতে গেলে আগেভাগে আপনার ফোনটিকে রিকভারি মোডে রাখতে হবে। ধাপ ১- ফোনের সুইচ অফ করুন। ভলিউম বাড়ানোর সুইচটি প্রেস করে হোল্ড করে রাখুন। একইসঙ্গে হোল্ড করুন হোম এবং পাওয়ার বাটনটিও। একসঙ্গে ভলিউম আপ, হোম ও পাওয়ার বাটন চেপে ধরে রাখলে রিকভারি মোডে চলে যাবে ফোন। ধাপ ২- বুটলোডার ওপেন হয়ে গেলে রিকভারি মোড সিলেক্ট করে পাওয়ার বাটন প্রেস করুন। ধাপ ৩- রিকভারি মোডে যাওয়ার পর ভলিউম ডাউন সিলেক্ট করুন, সিলেক্ট করুন 'Wipe data/factory reset' অপশনটিকে। মোবাইল এরপর আপনাআপনি রিবুট করে নেবে। ২ নং উপায়: সেফ মোডে ফোন বুট করুন যদি আপনি কোনও থার্ড পার্টি লক স্ক্রিন ব্যবহার করে থাকেন, তাহলে এই উপায় কাজে দেবে। কিছু সেকেন্ডের জন্য পাওয়ার বাটন হোল্ড করে রাখুন। যতক্ষণ না টার্ন অফ ইওর ফোন অপশন আসে, ততক্ষণ। কয়েক সেকেন্ড পাওয়ার অফে ট্যাপ করে থাকলেই এন্টার সেফ মোডের অপশন আসবে। এই মোডে গেলে লক স্ক্রিনের ডেটা ইরেজ করে দেবে, আনইনস্টল করে দেবে আর রিবুট করিয়ে আবার ফোনকে সেফ মোডে নিয়ে আসবে। ৩ নং উপায়: অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে লক স্ক্রিন রিমুভ বা বাইপাস করা যায়। যদি আপনি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকেন, তাহলেই অবশ্য এটা কার্যকরী হবে। ধাপ ১- জি মেল আইডি দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে লগ ইন করুন। ধাপ ২- ডিভাইস কানেক্ট হয়ে গেলে লক বাটনে ক্লিক করুন। এরপরেই নতুন উইন্ডো চলে আসবে, কারেন্ট পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন রিপ্লেস করে নতুন পাসওয়ার্ড চাইবে ফোন। ধাপ ৩- নতুন পাসওয়ার্ড দিয়ে দিন, ঝামেলা মিটে যাবে। এবার প্লে স্টোরে ডাউনলোদ করা যাবে Google Maps Go ৪ নং উপায়: এডিবি ব্যবহার করুন যদি USB debugging অপশন এনঅ্যাবল করে রাখেন তাহলেই কিন্তু এটি কাজ করবে। আর যদি আগে থেকে কপাল গুনে করে রাখেন, তাহলে আপনার ফোনটিকে আপনার পার্সোনাল কম্পিউটারে কানেক্ট করুন, কম্পিউটার কানেক্ট করুন এডিবির মাধ্যমে। কমান্ড প্রম্পট ওপেন করুন, কমান্ড টাইপ করুন. adb shell rm /data/system/gesture.key, এরপর এন্টার। ফোন রিবুট হয়ে যাবে, লক স্ক্রিনও পাল্টাতে পারবেন। সূত্র→-https://m.dailyhunt.in/news/india/bangla/gizbot+bengali-epaper-gizbeng/nijer+pyatarn+ba+pin+bhule+giyechen+kholar+5ti+sera+upay-newsid-78800032
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy