দীর্ঘ সময় দৌড়ানোর কৌশল জানতে চাই?
3 Answers
দীর্ঘ সময় দৌড়ানোর প্রাথমিক উপায়- (!) দৌড় শুরু করাত আগে আস্তে আস্তে হাটা এবং তারপর দৌড়ানো তে ভালো ফল পাবেন। (!) দৌড় শুরু করার আগে শরীর গরম করে নেওয়া উচিত এক্ষেত্রে আপনি স্ট্রেচিং করতে পারেন। (!) প্রথমে বেশি গতিতে না দৌড়ে আস্তে আস্তে দৌড়ান এবং তারপর গতি বাড়ান। প্রথমে কিছু দিন পায়ে ব্যাথা হতে পারে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে একদিন বাদ দিয়ে সপ্তাহে ৩-৪ বার দৌড়াবেন।
আপনি মুখ বন্ধ করে দৌড়াবেন। অনেক সময় অতিরিক্ত ঠান্ডার কারণে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়। এইরকম কোনো সমস্যা হলে চিকিৎসা নিন।
অনেক সময় ধরে দৌড়ানোর উপায়ঃ ধীরে শুরু : সাধারণত দেখা যায়, কেউ যখন ব্যায়ামের জন্য দৌড়ানোর পরিকল্পনা করে, তখন সে দীর্ঘ সময় ধরে দৌড়ায়। কিন্তু এটা মোটেও ঠিক নয়। বরং শুরুটা করা উচিত ধীরগতিতে এবং ধীরে ধীরে দৌড়ানোর সময় বাড়ানো উচিত। শুরুতে দূরত্বের প্রতি মনোযোগী না হয়ে দৌড়ানোর প্রতি মনোযোগী হওয়া উচিত। দৌড়কে উপভোগ করার জন্য শুরুতে দুই মিনিট জোরে হেঁটে এক মিনিট দৌড়ানো যেতে পারে। এমনটা করলে বারবার পুনরাবৃত্তি করতে হবে। সঠিক কৌশল ব্যবহার : সঠিক কৌশল ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। হালকা করে দৌড়ানোর সময় পেট যেন নড়াচড়া করে, সেটা খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে কিছু স্ট্রেচিং করা যেতে পারে। স্ট্রেচিং ভালো দৌড়ানোর জন্য সহায়ক। উপযুক্ত জুতা : দৌড় শুরু করার জন্য উপযুক্ত জুতা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সঠিক মাপের জুতার জন্য দোকানে যাওয়া যেতে পারে, তবে ক্রীড়াসামগ্রী বিক্রি করে-এমন দোকান থেকেইর জুতা কেনা ভালো। কেনার আগে অবশ্য সতর্ক হতে হবে, কেননা যদি ভুল জুতা কেনা হয়, তাহলে ইনজুরিতে পড়ার শঙ্কা থেকে যাবে। এমনকি পা মচকে যেতেও পারে। সুতরাং জুতা কেনার আগে দেখতে হবে- এটা শুধু আরামদায়ক হলে হবে না, ঠিকমতো পায়ে খাপ খায়, সেটিও লক্ষ্য রাখতে হবে। রুটিন পরিবর্তন : প্রত্যেক ট্রেইনার এ বিষয়টির ওপর গুরুত্ব দেবে, এটাই স্বাভাবিক। রুটিন পরিবর্তন করলে শরীরের সংযোগস্থলগুলোকে ইনজুরি থেকে দূরে রাখে। এ কারণে দৌড়ানোর বিকল্প নয়- এমন ধরনের খেলাধুলা মাঝেমধ্যে যোগ করা যেতে পার। যেমন-ব্যাডমিন্টন ও সাঁতার। এতে করে শরীর একই ধরনের ব্যায়ামের প্রতি অভ্যস্ত হয়ে পড়া থেকে মুক্তি পাবে। তা ছাড়া রুটিন পরিবর্তন করলে আরো কিছু উপকার পাওয়া যায়। যেমন-দ্রুত ওজন কমা। বন্ধুদের আমন্ত্রণ : দৌড়ানোর সময় একজন সঙ্গী থাকলে ভালো হয়। যার থাকবে সমান দক্ষতা, সেই সঙ্গে স্ট্যামিনাও। এতে করে একা একা দৌড়ানোর বিরক্তি ভাবও থাকবে না। এতে শুধু দৌড়ানোর জন্য উৎসাহ পাওয়া যাবে তা নয়, নিয়মিত হতেও সাহায্য করবে। হয়তো কোনো একদিন দৌড়ানোর উৎসাহ পাওয়া যাচ্ছে না, এ সময় বন্ধুরাই দৌড়াতে উদ্বুদ্ধ করতে পারবে। এতে করে রুটিন ঠিক রাখাও সহজ হবে।