কেউ জানলে দয়া করে দ্রুত এ স্বপ্নের ব্যাখ্যা দেন?
2 Answers
প্রথমত আমি বলবো, স্বপ্ন ভালো বা খারাপ হোক সবার সাথে বলতে হয় না৷ কারণ সর্বপ্রথম যে ব্যাখ্যা করা হয়, সাধারণত সেটা ফলে৷ এক্ষেত্রে কোন অভিজ্ঞ ও বুযুর্গ আলেমের শরণাপন্ন হতে পারেন৷ আপনার এ স্বপ্নটি আপনাকে সতর্ক করার জন্য দেখানো হয়ে থাকতে পারে এবং আপনার তওবা কবুল হওয়ার প্রতি ঈঙ্গিতও হতে পারে৷
আপনার স্বপ্নের ব্যাখ্যা : এটি একটি মঙ্গলজনক স্বপ্ন। আপনাকে সরল-সঠিক পথের দিকে আহ্বান করা হচ্ছে। তাই আপনি ধর্ম-কর্মের প্রতি মনযোগী হন। আপনি বলেছেন কীভাবে গোনাহ থেকে মুক্ত হব? তার উত্তর হলো- আপনি খাঁটি দিলে অতীত জীবনের পাপের কথা চিন্তা করে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন এবং নিয়মিত ইবাদতে মনযোগী হন।কারণ মহান আল্লাহ তাআলা নামায ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন।তাছাড়া আপনি নিয়মিত কুরআন পড়তে থাকুন। এবং এই বইটিও পাঠ করতে পারেন- আত্মার ব্যাধি ও তার প্রতিকার; অনুবাদ : আব্দুল মতিন বিন হুসাইন (সাহেব); হাকিমুল উম্মত প্রকাশনী। আপনার প্রতি শুভ কামনা রইল।