এইচএসসি পরীক্ষার্থীর জন্য কত ঘন্টা পড়াশুনা করা সব থেকে ভালো?

আমি একজন এইচএসসি পরীক্ষার্থী।  আমি যদি ১০ ঘন্টা পড়াশুনা করি সেটা কি আমার জন্য ভালো হবে? যদি একটু কষ্ট করে আমাকে রুটিন এর ক্ষেত্রে সাহায্য করতেন? আমার ক্লাস টাইম ৮-১২ টা বাকি সময়ে আমি ফ্রি। আমার সময় কিভাবে বন্টন করতে পারি?
3140 views

7 Answers

৬-৮ ঘন্টা পড়লে ই যথেষ্ঠ। 

 রুটিন মাফিক পড়লে আরো ভালো হয়। 
3140 views Answered

দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা পড়া দরকার। তবে নিয়মিত পড়বেন।আর নিয়মিত না পড়লে অভ্যাস নষ্ট হয়ে যায়। তাই দৈনিক ৩থেকে ৪ ঘন্টা মনযোগ দিয়ে পড়ুন। আশা করা যায় সুন্দরভাবে সিলেবাস সম্পূর্ন করতে পারবেন।

3140 views Answered

১০ ঘণ্টা না পড়লেও ৮ ঘণ্টা পড়া দরকার । তবে সেটা নির্ভর করবে আপনার উপর । যদি মাথা খারাপ লাগে তাহলে ৫-৭ ঘণ্টা পয়তে পারেন । আর খারাপ না লাগলে ১০ ঘণ্টাও পড়তে পারেন । কিন্তু তার চেয়ে বেশী পড়বেন না । আর অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে এবং পুষ্টিকর খাবারসহ দুধ ও ডিম খেতে হবে । এতে শক্তি পাবেন । না হলে শরীর খারাপ করবে । আরেকটা কথা বলি, আপনি যদি ১০ ঘণ্টার পড়া ৬ ঘণ্টায় পড়তে পারেন তাহলে ১০ ঘণ্টা পড়ার দরকার নেই । পড়াটাই আসল । ঘণ্টা টা নয় । তবে অতিরাক্ত পড়ে অসুস্থ হওয়া মোটেই ভালো কথা নয় ।

3140 views Answered

কত ঘন্টা পড়বেন,সেটা নির্ভর করে আপনার সক্ষমতার।আমার মতে ৮ ঘন্টা আদর্শ সময়।তবে আরো কম হলেও প্রবলেম নেই। রুটিনের কথা যদি বলি,সকালের দিকে গানিতিক বিষয়,ইংরেজি,বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট পড়লে বেশি কার্যকরী হবে।কারণ এসময় মস্তিষ্ক ফ্রেশ থাকে। বাকী গুলো নিজের মতো মিলিয়ে নিন।

3140 views Answered

আসলে পরীক্ষার জন্য দিনে ১০ ঘন্টা পড়ার প্রয়োজন নেই।৬-৮ ঘন্টা পড়লেই চলবে।আপনার তথ্য অনুযায়ী আপনি সকাল ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ১ ঘন্টা পড়তে পারেন। তারপর কলেজ থেকে এসে খাওয়া,গোসলের পর বিশ্রাম নিয়ে ২ টা থেকে ৪ টা পর্যন্ত ২ ঘন্টা পড়তে পারেন। এরপর আবার সন্ধা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ৫ ঘন্টা পড়তে পারেন।তবে এর মাঝেই রাতের খাবারের জন্য সময় বরাদ্দ থাকবে।চাইলে এই ৫ ঘন্টার মাঝেই প্রতিঘন্টা পরপর ১০ মিনিটের বিরতি রাখতে পারেন।তাতে করে পড়ায় মনোযোগ রাখতে সুবিধা হবে। এভাবে দৈনিক মোট ৮ ঘন্টা পড়লেই যথেষ্ট।

3140 views Answered

ঘন্টা ধরে পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব নয়।

যারা ভালো রেজাল্ট করে তাদের জিজ্ঞাসা করে
দেখতে পারেন।তারা বলবে তারা টার্গেট অনুযায়ী 
পড়তো টাইমলি নয়।
তাই আপনি টাইমলি পড়ার চিন্তা বাদ দিয়ে টার্গেট অনুযায়ী 
পড়ার চেষ্টা করুন।
তাহলে আপনার জন্য ভালো হবে।
3140 views Answered

আমরা জানি মানুষের মনযোগ ২৫ মিনিট থাকে চাই।  তাই আমার জানা পরদোমো ট্যাকনিকে পড়তে গেলে - 

4 X 25 = ১০০ মিনিট / ১ ঘন্টা ৪০ মিনিটে একটি অধ্যায় সহজেই পড়া সম্ভব।  

[বিঃদ্র- ৪ হলে পরদোমো ট্যাকনিকের ৪ বার পড়ায় ১ টা কোর্স শেষ হয়।] 


3140 views Answered

Related Questions

Next steps