5 Answers
প্রথমেই একটা বিষয় আসলে আমাদের জানা উচিত যে মৌমাছি আসলে কামড় দেয় না। হুল ফোঁটায়। তারপরেও আমরা এই চিরায়িত ভুলটাকে ভুল জেনেও ভুল করতেই থাকি । মৌমাছি হুল ফোটালে সাধারণত শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। যদি অধিক পরিমাণে মৌমাছি হুল ফোঁটায় তাহলে প্রথমিক ভাবে হুলগুলো বের করতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
মৌমাছি বা পোকামাকড় কামড় দিলে শরীরের আক্রান্ত স্থানে পেঁয়াজ ঘষুন। কারণ পোকামাকড়ের বিষ থেকে সৃষ্ট ব্যথা ও ফোলা কমাতে বেশ কার্যকরী পেঁয়াজ। যদি অধিক পরিমাণে মৌমাছি হুল ফোঁটায় তাহলে প্রথমিক ভাবে হুলগুলো বের করতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
মৌমাছি কামড় দেয় না হুল ফোটায় আর হুল ফোটানোর কারনে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়।এজন্য প্রাথমিক চিকিৎসা হল - আক্রান্ত স্থানে থেকে চিমটি দিয়ে হুল তুলে ফেলে কাপুর নিয়ে ঠান্ডা পানি দিয়ে আক্রান্ত জায়গা মুছে সেখানে পেঁয়াজের রস দিতে পারেন বা,কাপড় কাচা সাবান দিয়ে ধুয়ে সেখানে মধু মালিশ করতে পারেন বা,পানের চুন, টুথপেস্ট ব্যবহার করতে পারেন যাতে যন্ত্রনা কমে যাবে।এক সাথে বেশি কামড়ের কারনে রোগীর অবস্থান খারাপ হলে ডাক্তার দেখাতে হবে।
প্রথমেই একটা বিষয় আসলে আমাদের জানা উচিত যে মৌমাছি আসলে কামড় দেয় না। হুল ফোঁটায়। তারপরেও আমরা এই চিরায়িত ভুলটাকে ভুল জেনেও ভুল করতেই থাকি । মৌমাছি হুল ফোটালে সাধারণত শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। মৌমাছি হুল ফোটালে রোগীকে যে ধরণের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন তা নিম্নরুপঃ > প্রথমেই একটি চিমটা জাতীয় জিনিস দিয়ে মৌমাছির হুলটা তুলে ফেলে দিন এবং সার্জিকাল স্পিরিট লাগিয়ে নিন। > ফোলা কমানোর জন্যে আক্রান্ত স্থানে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় ব্যবহার করতে পারেন। > আক্রান্ত স্থানে সাথে সাথে পেঁয়াজের রস ঘষে দিতে পারেন। > আক্রান্ত স্থানটি কাপড় কাচা সাবান (ক্ষার জাতীয়) দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এরপরে মধু লাগিয়ে হালকা মালিশ করুন। > আক্রান্ত স্থানটি পরিস্কার করে পানের চুন সেখানে লাগিয়ে দিতে পারেন। এতে করে সেখানে ব্যাথা হবে না আর ফুলে উঠবে না। > আক্রান্ত স্থানটি পরিষ্কার করে টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি। > আক্রান্ত স্থানটিতে কয়েকটি রসুন ছেঁচে আক্রান্ত স্থানে লাগাতে পারেন এতে ব্যথা ও জ্বালা কমে যাবে কিছুক্ষন পরেই। > কিছু অ্যান্টিহিস্টামিনিক (Antihistaminic) ঔষধ ব্যবহার করতে পারেন। যেমন: এলাট্রল, নাপা, হিস্টাসিন ইত্যাদি। ব্যথা কমে যাবে । . উপরোক্ত প্রাথমিক চিকিৎসা গুলো ঘরোয়া ভাবে তখনই করতে পারবেন যখন ১-২ টা বা তার কিছু বেশি মৌমাছি হুল ফোটাবে। যদি অধিক পরিমাণে মৌমাছি হুল ফোঁটায় তাহলে প্রথমিক ভাবে হুলগুলো বের করতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy