হাদিস সম্পর্কে?

নবী সাঃ বলেছেন, **যে মহিলা তার অভিভাবকদের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,তার বিবাহ বাতিল ,বাতিল বাতিল! এই হাদিসটা কোন কোন হাদিসে আছে এবং হাদিস নাম্বার কত ! দয়া করে কারো জানা থাকলে জানাবেন!
2923 views

3 Answers

সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ১১০২ এবং সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২০৭৯


ইবনে আবী উমার (রহঃ) আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ বলেছেন, যে কোন মহিলা তার ওলীর অনুমতি ব্যতিরেকে বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। যদি এরপর স্বামী-তার সাথে সঙ্গত হয় তবে স্ত্রী মহরানার হকদার হবে। যেহেতু তার স্বামী তার লজ্জাস্থানকে হালাল মনে করে ভোগ করেছে। ওলীরা দ্বন্দ্বে লিপ্ত হলে, শাসকই ওলী হবে, যার ওলী নেই। (তিরমিজি)
2923 views Answered

 মা বাপ কতো মায়া মমতার সাথে মানুষ করে, সেই মা বাপের মনে কষ্ট দিয়ে চোরের মতো পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ বা কোর্ট ম্যারেজ করে! কিন্তু সে বিয়েতে মেয়ের বাপ রাজী না থাকলে বিয়ে শুদ্ধ হবে না।  যেহেতু নবী (সঃ) বলেছেন, “যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল।” ৫৬৩ (আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী, ইবনে মাজাহ, দারেমী, মিশকাত ৩১৩১ নং) আপনার উত্তর যথাযথ ভাবে দেয়া হল।

2923 views Answered

মুসনাদে আহমাদ : হাদীস নং 24417

মুসনাদে আবূ ইয়ালা : হাদীস নং 4682

মুসনাদে ইবনু রাহুয়া : হাদীস নং 611

মুসনাদে হুমাইদী : হাদীস নং 228

মুসনাদে শাফেয়ী : হাদীস নং 1092

মুসনাদে আবূ আওয়ানা : হাদীস নং 3265

মুসতাদ রাকে হাকেম : হাদীস নং 2706

সহীহ ইবনে হিব্বান : হাদীস নং 4074

সুনানে সাঈদ ইবনে মানসূর: হাদীস নং 528

সুনানে দারেমী : হাদীস নং 2184

সুনানে দারাকুতনি : হাদীস নং 11

সুনানে কুবরা বায়হাকি : হাদীস নং 14643

2923 views Answered

Related Questions

Next steps