4 Answers

শনিবার আর বুধবার নখ কাটা নিষেধ হাদিস মতে।তাই আপনার কাজটি সঠিক হয়নি।পরবর্তীতে এরকম ভূল করবেন না।

3236 views Answered

আমার জানামতে নখ বড় হলে যে কোনো দিনই কাটা যায়। কাণ পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই এ রকম কাজ প্রয়োজন হলেই করা যাবে। কোনো বার বা কোনো তারিখ লাগে না।

3236 views Answered

বুধবারে নখ কাটা ঠিক না।যেহেতু ভূলবশত তাই পরে এরকম করবেন না।হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “শনি, ও বুধবার নখ ও চুল কাটা যাবে না। নিশ্চয়ই তা শ্বেত কুষ্ঠ হওয়ার কারণ।” আর নখ কাটা বা চুল কাটা অথবা ছোট করা সুন্নত। তবে নখ কাটা কয়েকটি দিনে নিষেধ করা হয়েছে। আর সেই দিনগুলো হল: শনিবার ও বুধবার। যেটা উক্ত হাদীছ শরীফ দ্বারাই প্রমাণিত

3236 views Answered

পাঁচ প্রকার কাজ ফিতরাতের তথা স্বভাব ধর্মের অন্তর্গত। তার একটি হলো নখ কাটা। নখ কাটার সুন্নাত সময় হলোঃ- নাফে (রহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাঃ) প্রতি মাসের পনেরো তারিখে হাত-পায়ের নখ কাটতেন এবং প্রতি মাসে ক্ষৌরকার্য করতেন । [আল-আদাবুল মুফরাদ, হাদিস নম্বরঃ ১২৭০] ইবনু ইয়াহইয়া ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। গোফ ছাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নীচের লোম চেছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যেন আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি। [সহীহ মুসলিম, হাদিস নম্বরঃ ৪৮৭] বুধবারে নখ কাটা যাবেনা এরকম নিষেধাজ্ঞা সহিহ হাদিসে নেই। আপনি সময় সাপেক্ষে যেকোন দিন-ই কাটতে পারবেন

3236 views Answered

Related Questions

Next steps