দাঁতে প্রচন্ড ব্যথা অবস্থা খুবই খারাপ?

অনেকদিন যাবত দাঁত ব্যথার নিদারুণ যন্ত্রণায় ভুগছি। ডেন্টাল ডাক্তার দেখাই এক্সরে করি আক্কেল দাঁত উঠেছে ডাক্তার বললো ব্যথা দুর করতে হলে দাঁত তুলে ফেলে দিতে হবে। আমি ফালাই নাই, ঔষধ সেবন করেছি প্রায় ৩ মাসের মত ব্যথা বন্ধ ছিল ইদানিং অনেক ভয়ানক ভাবে ব্যথা করছে। এখন কি এই ব্যথা নিজে নিজে সেরে যাবে সময় নিয়ে, না অন্য কিছু করতে হবে?


ব্যথ শুরুতে চাপতে হয় এরপর আক্কেল দাঁতে পরে ব্যথাটা গলায় হয় এরপর কানে তারপর মাথার পিছনে চলে যায়।
2839 views

4 Answers

নিজে থেকে সেরেও যেতে পারে আবার দীর্ঘস্থায়ীও হতে পারে । এটা বলা যায় না । ডাক্তার যদি ফেলে দিতে বলেন তাহলে ফেলে দেয়াই ভালো হবে । তবে ব্যথা হলে কাপড় হালকা গরম করে সেঁক দিতে পারেন ও কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে হালকাভাবে কুলকুচি করতে পারেন ।

2839 views Answered

আমার মনে হয় এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ উত্তম বলে মেনে নেওয়া উচিত কারণ এটা যেহেতু আপনার রোগটা অনেকদিনের সেহেতু এটা নিজে নিজে ভাল হবে বলে মনে হয় না তো আপনি এছাড়াও আরও একটি জিনিস করতে পারেন আর সেটা হচ্ছে বর্তমান বাজারে পাওয়া যায় যে এক ধরনের টুথপেস্ট যার নাম মেডিপ্লাস এটা সত্যিকার অর্থে খুবই কার্যকরী একটি টুথপেস্ট আমিও এটি ব্যবহার করি এবং এর সুফল আমিও পেয়েছি আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন এতে আপনার উপকার হবে ধন্যবাদ

2839 views Answered
১) লবণ পানি - একেবারে সাধারণ এবং প্রচলিত এই প্রক্রিয়া আসলেই কার্যকর। এক গ্লাস গরম পানিতে বেশি করে লবণ গুলে কুলকুচি করুন যতক্ষণ সম্ভব। দাঁতের ব্যথার কারন হিসেবে যদি কোনও জীবাণু থেকে থাকে তবে তা দূর হবে। এছাড়াও মাড়িতে রক্ত চলাচল ভালো করে দেয় এবং সাময়িকভাবে দাঁত ব্যাথা কমে আসে। তবে এই লবণ পানি খেয়ে ফেলবেন না যেন। কুলকুচি করে ফেলে দেবেন। ২) লবঙ্গ - যে দাঁতটা ব্যথা করছে, তার ওপরে বা পাশে (যেখানে ব্যাথা) একটা লবঙ্গ রেখে দিন। মাড়ি আর দাঁতের মাঝে বা দুই চোয়ালের মাঝে এই লবঙ্গ চেপে রাখতে পারেন যতক্ষণ না ব্যথা চলে যায়। লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন তবে দুই- এক ফোঁটার বেশি নয়। লবঙ্গ গুঁড়োর সাথে পানি বা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করেও লাগাতে পারেন।image ৩) আদা - এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবাতে থাকুন। যদি চিবাতে বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে যে রস এবং আদার পেস্ট তৈরি হবে সেটা ওই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিহ্বা দিয়ে একটু চেপে রাখুন দাঁতের কাছে। কিছুক্ষণের মাঝেই ব্যথা চলে যাবে। ৪) রসুন - এক কোয়া রসুন থেঁতো করে নিয়ে দাঁতের ওপর লাগিয়ে রাখুন। রসুনের সাথে একটু লবণও মিশিয়ে লাগাতে পারেন। ৫) পেঁয়াজ - টাটকা এবং রসালো এক টুকরো পেঁয়াজ কেটে নিয়ে সেটা আক্রান্ত দাঁতের ওপর চেপে রাখুন। পেয়াজের রসটা উপকারে আসবে। ৬) মরিচ - হ্যাঁ মরিচ। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে দাঁতের ওপরে দিতে পারেন। এক্ষেত্রে মরিচের ভেতরে থাকা উপাদান আপনার দাঁতের ওই ব্যাথাকে অবশ করে দেবে। গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন।
2839 views Answered

নিয়মিত জাত নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন।এসব এমনিতেই সেরে যাবে।ভবিষ্যতে সকল প্রকার দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন।গ্যারান্টি সহকারে।

2839 views Answered

Related Questions

Next steps