অযথা কামরস বের হতে থাকে আমার?
আমার সমস্যাটা জটিল তাই আগে ব্যাখ্যা করছি তারপর প্রশ্ন করছি। আমার বয়স ২২ বছর। ২০১০ সাল থেকে আমার ১৪ বছর বয়স থেকে গত ৮ বছর যাবৎ এমন কোন দিন ছিল না যেদিন আমি হস্তমৈথুন করিনি। দিনের পর দিন আমি করেই গেছি। এর ফলে আমার শরীর খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। লিঙ্গ খুবই দুর্বল হয়ে গেছে। গত ৪ সপ্তাহ যাবৎ একটা সমস্যা লক্ষ্য করছি যা আগে ছিল না। সারাক্ষণ কোন কারণ ছাড়াই পাতলা কামরস বের হতে থাকে। ধুয়ে আসলে ৫/১০ মিনিট পর দেখি আবারও লিঙ্গের মাথায় এসব জমে আছে। কোন খারাপ চিন্তাও করিনা, কোন খারাপ ভিডিও পর্যন্ত দেখিনা। মোবাইলে গেমস খেলছি তাও দেখি লিঙ্গের মাথায় পাতলা রস এসে জমে আছে, পড়তে বসে পড়ালেখা করছি সেখানেও দেখি পাঁচ দশ মিনিট পর পর একই অবস্থা। আমার এক বন্ধুকে এ ব্যাপারে বলার পর সে আমাকে বলল, বীর্য কিছুটা পাতলা হয়ে গেছে তাই তা বেরিয়ে যাচ্ছে, বীর্য গাঢ় হলে নাকি নিজে নিজে ঠিক হয়ে যাবে? (১) এর থেকে মুক্তি পাবার কি উপায় আছে? (২) আমার বন্ধুর কথা কি ঠিক? (৩) কিরকম খাবার গ্রহন করলে এই রোগ থেকে মুক্তি পাবো?
4083 views
2 Answers
১, মুক্তি পাবার সর্বাপেক্ষা উত্তম উপায় হলো ডাক্তার দেখানো । ২, আপনার বন্ধুর কথাটি সম্পূর্ণ ঠিক নয় । ৩, রসুন, কালোজিরা ইত্যাদি খেতে পারেন । সাথে পুষ্টিকর খাবার ।
4083 views
Answered
আপনার লিঙ্গ দিয়ে যে তরল বের হয় তা হলো কামরস, আর লিঙ্গ দিয়ে কামরস বের হবে এটাই স্বাভাবিক, তবে কোন কারন ছাড়াই এই কামরস বের হলে ,ডা: এর কাছে অতি তারতারি পরামর্শ নেওয়া উচিৎ তার সাথে আপনি পুষ্টিকর খাবার আর ডা: দেওয়া ঔষধ সেবনে মুক্তি পেতে পারেন, আর আপনার বন্ধুদের কথা সঠিক নয়।
4083 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy