শারিরিক পরিশ্রম?

আমি মার্কেটিং জব করি। যার কারনে সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা হাটা-হাটি করতে হয়। এখন আমার প্রশ্ন হল এই হাটা-হাটির কারনে কি আমার দেহের কি কোন ক্ষতি হবে? আর এই শারিরিক পরিশ্রম করার পরেও কি আমার পেটের মেদ কমানোর জন্যে এবং শরীর পিট রাখার জন্যে জিম করতে হবে? দয়া করে উত্তর দিয়ে উপকৃত করবেন।
2816 views

3 Answers

১) এই হাঁটাহাঁটিতে কোন ক্ষতি হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । তবে মেরুদন্ডে বা পিঠে হালকা ব্যথা করতে পারে বা ধরা ধরা লাগতে পারে । ২) পেটের মেদ কমানোর জন্য আলাদা ব্যয়ামও রয়েছে । ৩) আর শরীর ফিট রাখার জন্য কেবল হাঁটাহাঁটিই যথেষ্ট নয় । অন্যান্য ব্যয়ামও করতে হয় । তবে যেহেতু আপনি বেশী পরিমাণে হাঁটেন, তাই অন্যান্য ব্যয়াম করলেও অল্প পরিমাণে করতে পারেন ।

2816 views Answered

সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা হাঁটার কারণে আপনার শরীরে কোন সমস্যা দেখা দিবেনা তবে আপনার পায়ে ব্যথা হতে পারে আর মেদ কমানোর জন্য আপনাকে হাঁটাহাটির পাশাপাশি অতিরিক্ত ব্যায়ামও করা প্রয়োজন এবং এজন্য আপনার অতিরিক্ত চর্বি যুক্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে । ধন্যবাদ ।।

2816 views Answered

হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে শরীর ফিট থাকবে। পেটের চর্বি কমাতে কোল্ড ড্রিংস এবং ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন।

2816 views Answered

Next steps