3 Answers

মূলত (HIV)  ভাইরাস থেকে (AIDS) রোগের সৃষ্টি হয়।

2947 views Answered

বর্তমান বিশ্বের বহুল-পরিচিত একটি নাম এইডস (AIDS)৷ এটি একটি মরণব্যধি৷ এইডস এর পুরো অর্থ অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম৷ এইডস এইচআইভি (HIV) ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ৷ উন্নত অনুন্নত সকল দেশেই এইচআইভি আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ নারী, পুরুষ ও শিশু৷ বিশেষ করে ২০ থেকে ৪০ বছর বয়সী মানুষ বেশি আক্রান্ত হয়৷ এইডস প্রথম সনাক্ত করা হয় আমেরিকাতে, ১ঌ৮১ সালে৷ তবে প্রথম দেখা যায় ১ঌ৭০ সালের শেষদিকে আফ্রিকার বিষবিয় অঞ্চলে এবং ১ঌ৭৮ সালে যুক্তরাজ্যে৷ এইচআইভি ভাইরাস রক্তের শ্বেত কণিকাগুলোকে নষ্ট করে দেয়৷ ফলে এইচআইভি আক্রমণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়৷ যার ফলে যেকোনো ধরনের রোগে শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে৷ নিম্নলিখিত কারণে মানুষের শরীরে এইডস ছড়াতে পারে • এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কনডম ছাড়া যৌনমিলন করলে • এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কোনো ব্যক্তি গ্রহণ করলে • এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যন্ত্রপাতি যেমন- সুঁচ, চাকু, কাঁচি, ব্লেড, ক্ষুর, সিরিঞ্জ ইত্যাদি ব্যবহার করলে • একই সিরিঞ্জ দিয়ে শিরার মাধ্যমে একাধিক ব্যক্তি মাদকদ্রব্য ব্যবহার করলে • এইডস আক্রান্ত নারী গর্ভধারণ করলে, গর্ভের সন্তানেরও এইডস হওয়ার সম্ভাবনা থাকে • এইডস আক্রান্ত মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশু এইডস আক্রান্ত হতে পারে

2947 views Answered

অনাকাঙ্খিত যৌন মিলন, HIV আক্রান্ত রক্ত গ্রহণ, একই ইন্জেকশন একাধিক লোক ব্যবহার করা ইত্যাদি থেকে এইডস হয় । মূল কথা, HIV Positive লোকের রক্ত,বীর্য,যৌনরস ইত্যাদি তরল সুস্থ লোকের দেহে প্রবেশ করলে এইডস হয় ।

2947 views Answered

Related Questions

Next steps