আমার মাথাই খালি ইসলাম সম্পর্কে খারাপ কথা আসে , কি করতে পারি?
আসসালামু আলাইকুম ।
2 Answers
ইসলাম সম্পর্কে মাথায় আজে বাজে কথা আসার একটাই কারণ তা হলোঃ শয়তানের কুমন্ত্রনা। তিনি বলেন, আমি তাদেরকে অবশ্যই পথভ্রষ্ট করবো। তাদের মধ্যে আমি দুনিয়াবি কামনা বাসনা বাড়িয়ে দেবো। এবং, আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেবো এবং তারা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটাবে। তাই শয়তানের কুমন্ত্রনা থেকে বাঁচতে আউযুবিল্লাহ হিমিনাশ শাইতনির রাজীম পাঠ করুন। এবং,, নিয়মিত এই দুয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আ’ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হা’যান, ওয়াল আ’জযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বোলাই’দ-দ্বাইনি ওয়া গালাবাতির রিজা-ল। অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুঃশ্চিন্তা ও দুঃখ থেকে, অলসতা ও অক্ষমতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের বোঝা ও মানুষের নির্যাতন-নিপীড়ন থেকে।
হাদিস শরীফ আনুযায়ী নিন্মলিখিত দোয়াগুলি পড়ুন।ইনশাল্লাহ আল্লাহ্র সাহায্য পাবেন। আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করবে, أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ আল্লাহ্র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম যে সন্দেহে নিপতিত হয়েছে তা দূর করবে। [১] বলবে, آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ আমি আল্লাহ ও তাঁর রাসূলগণের উপর ঈমান আনলাম। [২] আ-মানতু বিল্লা-হি ওয়া রুসুলিহি [১] বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৩৩৬, নং ৩২৭৬; মুসলিম ১/১২০, নং ১৩৪। [২] মুসলিম ১/১১৯-১২০, নং ১৩৪। *********★********★***********★************★***** هُوَ الْأوَّلُ وَالْآخِرُ وَالظّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ, তিনিই সকলের উপরে, তিনিই সকলের নিকটে এবং তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। হুয়াল আউওয়ালু ওয়াল আ-খিরু ওয়ায্যা-হিরু ওয়াল-বা-ত্বিনু ওয়া হুয়া বিকুল্লি শাই’ইন ‘আলীম সূরা হাদীদ-৩, আবূ দাউদ ৪/৩২৯, নং ৫১১০। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদ ৩/৯৬২ একে হাসান বলেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy