2 Answers
মাযহাব মানে পথ,মত।তো আপনি যে বিষয়ে জানেন না সেটি বিজ্ঞ আলেম ব্যাক্তির কাছে জেনে নিবেন এটিই মাযহাব।
আপনার মতে মাজহাব বলতে গেলে একটাই। আর সেইটা হলো আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম এবং রাসুল (সাঃ) এর সুন্নাত। আল্লাহর হুকুম তথা রাসুল (সাঃ) এর সুন্নাত এর উপর আমল করলেই সঠিক পথে পৌছতে পারবেন। আপনার মতটিও সঠিক। তবে ইসলামে এমন কিছু সন্দিহান বিষয় আছে যেগুলি নিয়ে মতপার্থক্য রয়েছে। আর এই বিষয়ে অভিজ্ঞ আলিমগ তথা মাজহাবের পথ অনুসরণ করতে হয়। পারবেন কি এই সন্দিহান বিষয় এড়িয়ে চলতে? পারবেন না। তাই মাজহাব তথা অভিজ্ঞ আলিমগ এর কথার গুরুত্ব দেয়া উচিত। উদাহরণ দিয়ে বলিঃ আবূ নুমান (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে একবার যুহর ও আসরের আট রাকাআত এবং মাগরিব ও ইশার সাত রাকাআত একত্রে মিলিয়ে আদায় করেন। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫১৬] তিনি কি কারনে তা আদায় করলেনঃ আইয়ুব (রহঃ) বলেন, সম্ভবত এটা বৃষ্টির জন্য হয়েছিল। জাবির (রহঃ) বললেন, সম্ভবত তাই। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, বাড়ীতে অবস্থানকালে কোন প্রকার ভয় বা বৃষ্টি না থাকলে এরুপ করা যাবে না। এতে কারো দ্বিমত নেই। তবে ওযর থাকলে, কিংবা সফরের অবস্থায় এরুপ মিলিয়ে পড়া যাবে বলে ইমাম শাফেই, আহমাদ ও মালিক (রহঃ) মনে করেন। ইমাম আবু হানিফা (রহঃ) এর মতে পৃথক পৃথকভাবে আদায় করতে হবে। এক নিয়তে একত্রে আদায় করা জায়েয নয়। এই যে ইমামদের মতামত কোনটা আপনার ভাল লেগেছে বা সঠিক বলে মনে হয়েছে। এর উপর আমল করাই হচ্ছে মাজহাব বা পথ। [আপনি পারতেন কি মাজহাবের মতামত ছাড়া শুধু এই হাদিসের উপর আমল করতে? জনাব! তাই আমি মাজহাব মানাও..........মনে করি!]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy