হাতে পায়ে?

আমার বউ এর মাঝে মাঝে হাত-পা,মুখের রগ টানা দিয়ে বাঁকা হতে শুরু করে আর শুধু চিৎকার করে বলে আমার হাত পা সোজা করে টানো আর পা ও হাত শীর শীর করে তার কিছু সময় পর আবার ঠিক হয়ে যায়।এই সমস্যা শুধু রাতে গুমানোর আগে দেখা দেয়।এর কারন কি, এটা কি রোগ?
2995 views

3 Answers

অল্প রগ টানা অনেকেরই দেয় । যেহেতু এটা বেশী তাই ডাক্তারের সাথে আলাপ করুন ।

2995 views Answered


হঠাৎ করে বিশেষভাবে রাতে শোয়ার পর পায়ের মাংসপেশিতে টান লেগে অনেকে ব্যথায় কুঁকিয়ে ওঠেন। কোনোভাবেই তখন আর আরাম পাওয়া যায় না। এমন পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে গবেষকেরা বলছেন যে পানিশূন্যতা, লবণশূন্যতা, পায়ের পেশির দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ব্যবহার, একটি ভঙ্গিতে দীর্ঘ সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকা ইত্যাদি কারণেই বেশির ভাগ ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে। অনেকটা সময় পা ভাঁজ করে রাখার পর হঠাৎ করে সোজা করলে, কখনো পায়ের পেশিতে টান লেগে যায়। এটা ঘুমের মাঝে বা জেগে থেকেও হতে পারে। অনেক সময় বেশি পরিশ্রমের কারণে পায়ের পেশিতে এভাবে টান লাগতে পারে। পেশিতে টান লাগা খুবই যন্ত্রণাদায়ক। পা সোজা করতে গেলে ব্যথা আরও বাড়তে থাকে। ধূমপায়ীদের পায়ে রক্ত চলাচল কমে যায় বলে সামান্য হাঁটাহাঁটিতেই পায়ে টান লাগে। একই কারণে ডায়াবেটিক ও কোলেস্টেরলের রোগীদেরও পায়ে ব্যথা হয়। পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পায়ে টান লাগার জন্য দায়ী। গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে বলে পায়ে প্রায়ই টান লাগে। পায়ে টান লাগলে সহজ ও সাধারণ কিছু কায়দা করে খানিকটা আরাম পাওয়া যাবে। যে পেশিতে টান লেগেছে তা টানটান করে তার ওপর আস্তে আস্তে হাত দিয়ে মালিশ করুন। পেশিতে টান লাগলে পা একটু ভাঁজ করে পায়ের ওপর একটা হালকা ওজন দিন। পায়ের পেশিতে টান লাগার পরই হঠাৎ করে পা সোজা করতে যাবেন না। যত কষ্টই লাগুক না কেন, ধীরে ধীরে পা ভাঁজ করে আনুন। যে পায়ের পেশিতে টান পড়েছে, তার কনিষ্ঠ আঙ্গুল ওপরের দিকে টেনে ধরুন। ব্যাথা কমে যেতে শুরু করবে এবং পেশির টান চলে যাবে। এরপর ধীরে ধীরে পা সোজা করুন। অনেক সময় দেখা যায় পায়ে টান বা ঝিঁঝি ধরে। তখন একটা চেয়ারে বা মেঝেতে বসে পা দুটোকে সামনে সোজা করে দিন। তারপর পায়ের পাতা হাতের মুঠোয় চেপে ধরে নিজের দিকে টানুন। শাকসবজি, ফল, দুধ, মাংস এবং খেজুর খান পর্যাপ্ত পরিমাণে। এই খাবারের মধ্যে যথেষ্ট পরিমান পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। নেশাগ্রস্ত থাকলে তা বাদ দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

2995 views Answered

পায়ের রগটানা এটি মূলত রাত্রে ঘটে।যখন কেউ সোজা ঘুমিয়ে থাকে রাত্রে হঠাৎ অনুভব করে তার রগ টেনে ধরেছে।এবং তাতে অনেক কষ্ট অনুভব হয়।এটি হওয়ার কারন হলো শরির দূর্বল।শরির দূর্বল থাকার কারনে পায়ের রগ টানে।

2995 views Answered

Related Questions

Next steps