এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি?
বিস্ময়কে একটি জ্ঞান অর্জন করার মাধ্যম বলে মনে করি। এখানে নিজের জ্ঞানের সুপ্ত চর্চা করা যায়। কিন্ত কিছু স্পর্শকাতর বিভাগ আছে। যেমন, যৌন বিভাগ। এ বিভাগের ৯০% প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারবো আমি। কিন্ত উত্তর দিতে দ্বিধাবোধ হয়। কারণ, উত্তর প্রদানকারীর নাম দৃশ্যমান হয়। অনেক সময় অনেকে ব্যাক্তিগত বার্তা পাঠিয়ে প্রশ্ন করতে থাকে। যে কারণে যৌন বিভাগে উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছি।
বিস্ময়ের ৯৫%ই ছেলে। কিছু মেয়ে আছে। আমার জানা মতে মেয়েদের মধ্যে আমি আর মেহজাবিন এক্টিভ মেম্বার এই সাইট।
এ্যাডমিন প্যানেলের কাছে অনুরোধ করবো, উত্তর প্রদানকারীর নাম গোপন রাখার ব্যাবস্থা করা হোক।
1 Answers
মেসেজ দিয়ে কেউ বিরক্ত করলে সেটা কতৃপক্ষকে জানাতে পারেন বা মেসেজ ডিজাবল করে রাখতে পারেন আর কোন বিষয়ে যথাযথ উত্তর দিতে বিব্রত বোধ করলে সেই বিষয় এড়িয়ে চলতে পারেন। উন্মুক্ত ফোরামে পরিচয় গোপন রেখে উত্তর দেয়ার প্রচলন নেই আর সেটার প্রয়োজনও দেখিনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy