ইসলামি মতে বিবাহ কবুল হবে কী?
আমার খালার ননদের বা ননাশের মেয়ের সাথে আমি বিবাহ করতে চাচ্ছি। ইসলাম এর মতে এই বিবাহ কবুল হবে?
3029 views
5 Answers
খালার ননদ বা ননাসের মেয়েকে বিয়ে করতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। করতে পারেন।
নিচের ১৪ জনকে বিয়ে করা হারাম-
১. মাতা,
২. নিজের কন্যা,
৩. নিজের বোন,
৪. নিজের ফুফু,
৫. নিজের খালা,
৬. ভ্রাতৃকণ্যা;
৭. ভগিনীকণ্যা,
৮.নিজের সে মাতা, যারা স্তন্যপান করিয়েছে,
৯. নিজের দুধ-বোন,
১০. নিজের স্ত্রীদের মাতা,
১১. যাদের সঙ্গে সহবাস করা হয়েছে সে স্ত্রীদের কন্যা যারা লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে কোন গোনাহ নেই,
১২. নিজের ঔরসজাত পুত্রদের স্ত্রী,
১৩. দুই বোনকে একত্রে বিবাহ করা; (কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু) এবং
১৪. অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম।
3029 views
Answered
হ্যাঁ কবুল হবে । ইসলামে খালার মেয়েকে বিয়ের বৈধতা রয়েছে । সেখানে খালার ননদের বিয়ে করলে কোন সমস্যা হবে না ।
3029 views
Answered
হ্যা হবে, মহান আল্লাহ বলেছেন:
| তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু।। |
3029 views
Answered
অবশ্যই করতে পারবেন এ ব্যাপারে ইসলাম অনুমতি প্রদান করেছে । তাই আপনি দেরি না করে বিয়ে করে ফেলুন আর আমাদের মিষ্টিটা পাঠিয়ে দিন
3029 views
Answered