দিন-রাত 24ঘন্টা মিলিয়ে মাএ একবার পায়খানা হয় আমার। আমি দিন-রাত 24 ঘন্টা মিলিয়ে 3বার পায়খানা করতে চাই। হজমশক্তি কীভাবে বাড়াব?

দিন-রাত 24ঘন্টা মিলিয়ে মাএ একবার পায়খানা হয় আমার। আমি দিন-রাত 24ঘন্টা মিলিয়ে 3বার পায়খানা করতে চাই। হজমশক্তি কীভাবে বাড়াব? আমাকে সাহায্য করুন বিস্ময়ের ভাই ও বোনেরা।
2545 views

1 Answers

সবচাইতে ভালো হবে  আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা করা। এছাড়া আপনি ঘরোয়া পদ্ধতি অনুসরন করেও হজম শক্তি বৃদ্ধি করতে পারেন। এর জন্য আপনা যা করতে হবেঃ-

* ডায়েটে ফাইবার যুক্ত খাবার রাখলে পাচনপ্রক্রিয়া অনেকটাই স্বাভাবিক থাকবে। এজন্য নানা ধরনের ফাইবারযুক্ত ফল, সবজি ও শস্য ডায়েটে রাখতে হবে।

* শরীরে কোনো ধরনের সমস্যা হচ্ছে সেটি আগে থেকেই বোঝা হয়। যদি খাবার সময়ে বেশি খেতে ইচ্ছে না করে তাহলে জোর করে খাবেন না। যদি শরীর ক্ষুধার্ত থাকে, তাহলে এমনিতেই আপনার বেশি খিদে পাবে।

* পেট ভরে খেলেই যে শরীর ভালো থাকবে সেটি ঠিক নয়। বরং পেট কিছুটা খালি রেখে খেলেই শরীরের ও পাচনতন্ত্রের জন্য ভালো।

* ফ্যাটযুক্ত খাবার বেশি খেলে পাচন প্রক্রিয়ায় সমস্যা হয়। তবে আবার একেবারেই ফ্যাটি খাবার না খেলেও সমস্যা। পরিমিত ফ্যাট শরীরের জন্য উপকারী।

* টক দই খাবার হজমশক্তিকে বাড়িয়ে দেয়।

* খাবার সময় যারা সঠিক সময়ে খান ও নিয়মিত একই সময় অনুসরণ করেন তাদের পাচন প্রক্রিয়া অন্যদের চেয়ে ভালো থাকে। ফলে ব্যস্ত থাকলেও সঠিক সময়ে খাওয়ার চেষ্টা করুন।

* হজমের ক্ষেত্রে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হজমশক্তি ঠিক রাখতে অনেক বেশি পানি পান করুন।

* অনেকেই কফি, সিগারেট এমনকি অ্যালকোহলকে সবসময়ের নেশা বানিয়ে ফেলেন। নেশা ছাতে পারলে শরীর ও পাচনতন্ত্র ঠিক থাকবে।

* কর্মহীন জীবনযাপন কখনই শরীরকে সুস্থ রাখতে পারে না। কর্মঠ জীবনযাপন করুন ও সুস্থ থাকুন।

* ক্লান্তি ও দুশ্চিন্তা খাবার হজমের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এজন্য যতটা সম্ভব ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে দূরে থাকুন।

2545 views Answered

Related Questions

Next steps