একটি আমল এর বর্ননা চাই?
শুনছিলাম, "ইসমে আযম" নামে, এমন একটি আমল কিংবা দোয়া আছে,যা জানা থাকলে নাকি যে কোনো দোয়া কিংবা যেকারো ক্ষতি বা উপকার করা যাবে?
2627 views
1 Answers
আল্লাহ তাআলার মহান নাম ''ইসমে আযম'' এই দুই আয়াতের মাঝে নিহিত আছে,
(১) আর তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ। তিনি ছাড়া অন্য কোন মাবূদ নেই। তিনি দয়াময়, অতি দয়ালু। (সূরা বাকারাহ আয়াত ১৬৩)
(২) আলিফ-লাম-মীম। তিনিই আল্লাহ, তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। (সূরা আল ইমরান আয়াত ১-২)
মুহাম্মাদ ইবন আবূ ছালজ (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন। তখন সেখানে এক ব্যক্তি সালাত শেষ করে দুআ করছিল। সে তার দুআয় বলছিলঃ হে আল্লাহ! আল্লাহ ছাড়া ইলাহ নেই। তুমিই তো অনুগ্রহদাতা। আকাশমন্ডলির ও পৃথিবীর উপমাহীন সৃষ্টিকর্তা, প্রতাপশালী ও মর্যাদাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কি জান, সে কিসের ওসীলায় দুআ করেছে? এতো আল্লাহ তাআলার ইসমে আযমের মাধ্যমে দুআ করেছে। এর ওয়াসীলায় দুআ করলে অবশ্যই তা কবুল করা হয়, যাঞ্চা করা হলে অবশ্যই প্রদান করা হয়। [সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ৩৫৪৪]
2627 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy