আমল কি ভাবে করতে হয় বা করবো.!@Sabirul_Isalm আপনার থেকে উত্তর আশা করছিন?

কি ভাবে আয়াতুল কুরসি

বা দরুন শরীফ এর আমল
করবো....!//
আমল কি ভাবে করতে
হয়....!???
3161 views

2 Answers

আয়াতুল কুরসি ও দুরুদ শরিফের আমল বলতে বুঝানো হয়েছে আপনি নামাজের পরে এগুলো পাঠ করবেন । বিশেষ করে ফযর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে এর জন্য বিশেষ সওয়াব রয়েছে ।

3161 views Answered

ইসহাক ইবনু মানসূর (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত নাযিল করবেন, তার দশটি শুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে। সূনান নাসাঈ। হাদিস নম্বরঃ ১২৯৭


আলী ইবনে আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কৃপন সেই ব্যক্তি, যার নিকট আমার "নাম" উল্লেখ করা হল, কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করল না। সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪৬ তাই নির্দিষ্ট কোন সময়ের অপেক্ষায় না থেকে সকাল সন্ধ্যায়, রাসুল (সাঃ) এর উপর দরুদ পাঠ করুন। এটাই হবে উত্তম আমল।


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় শুতে যাবে, তখন আয়াতুল কুরসী পড়বে। তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমার জন্য একজন হেফাজত-কারী থাকবে এবং ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না।


হাদীস শরীফে বর্ণিত আছে, যে লোক সকালে ও শয়নের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ স্বয়ং তার তত্ত্বাবধানকারী।


3161 views Answered

Related Questions

Next steps