6 Answers
গজল’ শব্দটি আরবি । গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। গজল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। গজল গানের কলিগুলোর অর্থ প্রায়ই দ্ব্যর্থবোধক। গজল গানের প্রকৃতি কোমল, ভাবপ্রবণ ও সংবেদনশীল। মানব-মানবীর প্রেমে গজল গান যেমন মানুষকে অভিভূত করে তোলে, আধ্যাত্মিক প্রেমেও মানুষের মন উচাটন করে তোলে।
কাপন অামার অাপন, কবর অামার ঘাটি ঐ কবরে যেতে হবে হইবেনা কেউ সাথী।।ঐ থাকতে হবে নিরালায় একা একা বাঁশতলায় চর্তুদিকে রবে শুধু মাটি।।ঐ সাড়ে তিন হাত মাটির ঘর কারো অাপন কারো পর কারো হবে ফুলেরী বাগান কারো বা হবে জাহান্নাম।। অামল নামা সেই দিন হবে অাধার ঘরের বাতি।ঐ
ডেকে লও রাসুল আল্লাহ রওজা পাকের কিনারে।
আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য করো দিদারে।
আমি সইতে পারিনা বিরহ জ্বালা ধন্য কর আমারে।
দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছেন নিঝুুম নিরালায়।
সাড়া দাও রাসুল আল্লাহ ডাকে অধম তোমারে।
আমি কেঁদে কেঁদে হইগো সারা ধন্য কর দিদারে।
আমি সইতে পারিনা বিরহ জ্বালা ধন্য কর আমারে।
আজও রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়।
মোদের অশ্রু ভেজা এ ছালাম। পাঠিয়ে দিলাম শিয়রে।
নুরে উজ্জল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নার।
তুমি কবে দিবে মোলা কাত ডেকে নিবে আমারে।
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপ কে বলি তুমি মিষ্টিও নও আমার মায়ের মতো । মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত….. । ঐ হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল ।। মাকে ছেড়ে চাইনা আমি হিরা মানিক কত শত……. । ঐ মা-যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপহার, হয়না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা । মা’র পরশে যায় যে মুছে দুঃখ বেদনা যত….. । ঐ
আমার প্রিয় গজল
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
-কাজী নজরুল ইসলাম
আমার প্রিয় একটি গজল গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসিমুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা । ইয়া রাসূলাল্লাহ (ﷺ ) ইয়া হাবীবাল্লাহ (ﷺ ) *লাল রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে? উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে। ওরে সেই রক্তের লালে, তাই, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা । ঐ *হলুদ রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে? নূর নবীজির নূরাণী দেহের কথা বলে। সে'খান থেকে মিলে, তাই, হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা । ঐ *সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে ? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। ওরে সে'খান থেকে মিলে, তাই,সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা।ঐ "গোলাপ নিলাম গাঁদা নিলাম" লেখক, সুরকার ও গীতিকার - সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy