একুশ দিন কোন ব্যক্তি নামাজ না পড়লে সে কি কাফের হয়ে যাবে?

একুশ দিন কোন ব্যক্তি নামাজ না পড়লে সে কি কাফের হয়ে যাবে? দয়া করে এ প্রশ্নটির উত্তর চাই?
2612 views

2 Answers

একুশ দিন কোনো ব্যক্তি নামাজ না পড়লে কাফের হয়ে যাবে মর্মে কোনো বক্তব্য ইসলামী শরীয়তে নেই। তবে নামাজ না পড়লে কাফের হয়ে যাবে কি যাবে না এ নিয়ে ফকীহদের মাঝে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন, কোনো এক ওয়াক্ত নামাজ না পড়লেই সে আর মুসলিম থাকবে না। তাকে নতুন করে মুসলিম হতে হবে। তবে অগ্রগণ্য কথা হলো, নামাজ না পড়লে কেউ অমুসলিম হবে না। যদিও সে মারাত্মক পাপী হিসেবে গণ্য হবে। এবং এর জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।

2612 views Answered

নামাজ হচ্ছে ইসলামের মূল পাঁচটি ভিত্তির মধ্যে দ্বিতীয় ও অধিকগুরুত্বপূর্ণ একটি ইবাদত। যা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। কিন্ত একুশ দিন কোন ব্যক্তি নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে না। তবে নামাজ ত্যাগ করার জন্য কঠিন ভয়াবহ শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পর পর তিনটি জুমা পরিত্যাগ করলো, সে ইসলামকে পিছনের দিকে নিক্ষেপ করলো। 

2612 views Answered

Related Questions

Next steps