ইন্টারে নাকি বেশি পড়তে হয় নাকেন?

আমার স্যার বলছেন যে,SSC এর মতো HSCতে পড়তে লাগবেনা।সে জন্য আর আমি বই পড়ি।শুধু ফোন ব্যবহার করি।কথাটি কি ঠিক।যদি ঠিক তবে কেন ঠিক?আর না হলে কেন নয়?(মানবিক)
2837 views

5 Answers

এস এস সি তে যা পড়ানো হয়, ইন্টারেও প্রায় তাই পড়ানো হয়। তাই বেশি পড়তে হয় না। আর আপনি যদি সবকিছু পারেন, তাহলে পড়তে হবে না। ভালো ছাত্রদের লক্ষ করলে দেখবেন, তারা ঠিকমতো পড়াশোনা করে।

2837 views Answered

পিএসসি জেএসসি এসএসসি অনার্স এর থেকে ইন্টারেই বেশি পড়তে হয় । কারণঃ ওগুলোর চেয়ে ইন্টারে সময় অনেক কম । সেটা মানবিক হোক কিংবা বিজ্ঞান/ব্যবসা । ইন্টার লেভেলটা যতটা কঠিন ততটাই কম সময় । এজন্য পড়তে হয় বেশি । আপনি হয়তো ভুল শুনেছেন নয়তো স্যার ভুল বলেছেন । কারণঃ সবাই জানে ইন্টার লেভেলটা কেমন আর পড়তে হয় কেমন ? কিন্তু আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে আপনার কাছে অবশ্যই সহজ হবে । কিন্তু না পড়লে ইন্টারে ভালো ফলাফল আশাকরা উচিত হবে না ।

2837 views Answered

আপনার স্যার এর বলা কথা টা মেনে নিতে পারলাম না। আপনি যদি না পড়েন তাহলে কোন ভাবেই ভালো রেজাল্ট করতে পারবেন না। s.s.c এ যে বিষয় গুলা থাকে h.s.c তেও সেই বিষয় গুলার থাকে,,,,, কিন্ত অধ্যায় গুলা অনেক বড় করে আলোচনা করা আছে যে কারণে না পড়লে কোন ভাবেই রেজাল্ট করতে পারবেন না। ইংরাজি বই তো সম্পূর্ণ আলাদা। কোন মিল নাই s.s.c এর সাথে। পরীক্ষার হলে যেয়ে বুঝবেন কোন টা কঠিক আর কোন টা সহজ। তাই সময় নষ্ট করেন না। লেখা পড়াতে মন দিন।

2837 views Answered

ইন্টারের সিলেবাস অনেক কঠিন। ইন্টারে ভালো করে পড়াশোনা না করলে ইন্টার পাশ করা কঠিন হয়ে যায়। অনেক ছাত্রকে দেখা যায় এসএসসিতে জিপিএ -৫ পায় কিন্তু ইন্টারে ৪ পয়েন্টের কম পায়। আর আপনি একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন এসএসসির তুলনায় এইচএসসি পরীক্ষার পাশের হার অনেক কম। তবে কলেজের শিক্ষকরা স্কুলের শিক্ষকদের মতো লেখাপড়ার জন্য বেশি চাপ দেয় না। যার কারনে ইন্টারের ছাত্র/ছাত্রীরা বেশি পড়াশোনা করেনা।

2837 views Answered

সাফল্য পাবার জন্য পরিশ্রম করাটা জরুরি।ধরলাম,ইন্টারের কোর্স অনেক সহজ।তাই কিছুই পড়লেন না,অর্থ্যাৎ আপনি কিছুই জানেন না।তাহলে পরীক্ষায় কি লিখবেন।কম হলেও পড়তে হবে।পড়ার বিকল্প কোন কিছু নেই।আর ইন্টারে মানবিক এতোটাও সহজ নয়।এখানে ইংরেজীতে আপনাকে অনেক পড়তে হবে।আমি মানবিক নিয়ে পড়েছি।তাই ইন্টারমিডিয়েটের মানবিক বিভাগ কেমন তা জানা আছে।এটা কঠিন না হলেও সহজ কিন্তু নয়।তাই আপনার উচিত কারো কথায় কান না দিয়ে এখন থেকে পড়াশোনা করা।অবশ্যই তা মনোযোগের সহিত।

2837 views Answered

Related Questions

Next steps