কোন সাবজেক্টে অনার্স করব?

আমার ছোট বোন 2018 সালের পরীক্ষায় hsc দিয়েছে সাধারণ বিভাগ থেকে । ও অনার্স করবে । বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোতে কোন সাবজেক্ট এর মূল্যায়ন বেশি? কোন বিষয়ে অনার্স করলে ভালো হবে?
6391 views

2 Answers

সাধারণ বিভাগ থেকে পড়ায় সে আইন এ অনার্স করলে ভালো হবে। আজকাল সেইসব আইনজীবীরা সরাসরি গ্রেজুয়েসন করে বার কাউন্সিল এ যুক্ত হয় তাদের কদর এবং ক্যারিয়ার সবথেকে ভালো। পিওর লইয়ার (যারা মানবিক থেকে পরে সরাসরি আইন পড়ে) তারা কোর্টে রেগুলার প্র্যাকটিস না করে কোনো কোম্পানির লিগ্যাল এডভাইজার হলেও তাদের বেতন শুরু হয় ৳৬০,০০০ থেকে। মাল্টি ন্যাশনাল কোম্পানি হলে টা ৳২,০০,০০০ এর অপরেও যায়। অন্যান্য ক্ষেত্রেতো আছেই। অনেকেই ভাবে আইনজীবিদের জীবনের নিশ্চয়তা নেই, অনেক ঝুঁকি। কথাটি সম্পূর্ণ সঠিক না। এই বিপদ শুধু ক্রাইম লইয়ার মানে অপরাধ বিষয়ক আইনজীবীদের। এছাড়াও কেস লড়ার বহু বিষয় আছে। যেমনঃ পারিবারিক আইন, চুক্তি আইন, মুসলিম আইন, জমি-জমি ইত্যাদি।  ভবিষ্যতে রাজনীতিতে বড় কিছু যেমন মন্ত্রি/সচিব বা যেকোনো সরকারি উচ্চপদস্থ স্থানে নিয়োজিত হবার জন্য অগ্রাধিকার থাকে আইনজীবীদের।     

6391 views Answered

আপনি যে বিষয়েই অনার্স পড়েন না কেন, চাকুরী পেতে হলে 1st Class পাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা চাকুরীর সার্কুলারে অনার্সের বিষয় নির্ধারণ করে দেয়া থাকে না। বরং দেয়া থাকে "যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক"। এছাড়া আপনি যদি সহজ সাবজেক্ট চয়েস করেন, তাহলে বিসিএস এর প্রিপারেশন নিতে আপনি অনেক সময় পাবেন। ভাই মনে রাখবেন, আপনি যেহেতু চাকুরী পাওয়াই মূখ্য উদ্দেশ্য , তাই যেই বিষয় পড়লে চাকুরী পেতে সহজ হবে সেই বিষয়ে পড়ালেখা করেন। 

6391 views Answered

Related Questions

Next steps