খতম পড়ে টাকা নেয়া প্রসঙ্গে?
জামে মসজিদের ভিতরে খতম পড়ে টাকা গ্রহন করার হুকুম কী? জানালে উপকৃত হবো।
2858 views
2 Answers
-
প্রিয় ভাই, মাসআলা হলো খতমে তারাবীহ পড়িয়ে টাকা নেয়া জায়েয নাই , তবে সে যদি ওয়াক্তের নামায পড়ান সে ক্ষেত্রে নেয়া জায়েয আছে । আর সূরা তারাবীহ পড়ে টাকা নেয়া একদম যায়েজ ।
2858 views
Answered
কোরআন খতম পড়িয়ে ''চুক্তি স্বরুপ'' টাকা নেয়া জায়েজ নেই। তবে শখের-বশত কিছু টাকা ''উপহার'' হাদিয়া স্বরুপ দিলে তা গ্রহন করা জায়েজ। হাদিস শরীফে এসেছে, হজরত আবদুর রহমান ইবনে শিবল (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন, তোমরা কোরআনের বিনিময় গ্রহণ করো না এবং এর দ্বারা সম্পদ বৃদ্ধি করো না। [মুসনাদে আহমাদ, হাদিস নাম্বার ১৫৫২৯] অপর এক বর্ণনায় এসেছে, হজরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি, তোমরা কোরআন পড়ো এবং বিনিময় আল্লাহ তায়ালার কাছে চাও। তোমাদের পরে এমন জাতি আসবে, যারা কোরআন পড়ে মানুষের কাছে বিনিময় প্রত্যাশ করবে। [মুসনাদে আহমাদ, হাদিস নাম্বার ১৯৯১৭]
2858 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy