আমি একজন ছাএ?
আমি একজন ছাএ। আমি এবার ইন্টার ১ম বর্ষের। আমার চাকরির দরকার। চাকরি হলে আমার জন্য অনেক ভালো হত। কেউ যদি একটু সাহায্য করেন তাহলে আমার পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারব। কেউ আমাকে ভালো একটি পরার্মশ দেন। যাতে করে আমার উপকার হয়। আমার বাড়ি গাজীপুর জেলা কালিয়াকৈর থানা। দয়া করে আমাকে কেউ সাহায্য করুন।
2541 views
1 Answers
ছাত্রজীবনে আয়ের জন্য সর্বোত্তম হবে টিউশনি। কারণ পড়াশুনার পাশাপাশি একমাত্র টিউশনিতেই সময় বের করে নিয়ে কাজ করানো যায়। তাই আমার মতে আপনি স্থানীয় বাচ্চাদের টিউশনি করাতে পারেন। একজনকে না পড়িয়ে ৬-৭ জনকে একসাথে পড়াবেন। অল্প অল্প করে বেতন নিলেও আপনি ভালো আয় করবেন। এছাড়া আপনি কোচিং সেন্টারেও চাকরি নিতে পারেন। ক্লাস প্রতি অথবা নির্দিষ্ট কিছু সাবজেক্ট অনুসারে চুক্তি করবেন। সে অনুযায়ী বেতন নিবেন। আপনি ভালো পড়াতে পারলে অল্প দিনে বেতন বাড়তেও পারে। এছাড়া আপনি কোনো সুপারশপে অথবা হোটেলে পার্টটাইম জব নিতে পারেন। কিন্তু এতে যে পরিমাণ টাকা পাবেন তার চেয়ে টিউশনি এবং কোচিং করিয়ে বেশি টাকা পাবেন। তাই আমার মতে টিউশনি বা কোচিংই ভালো হবে।
2541 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy