2 Answers

জি, গোপনাঙ্গের লোম মেশিন দ্বারা একেবারে ছোটো করে ফেললেও তা জায়েয হবে। তবে উত্তম হলো, ব্লেড জাতীয় মাধ্যমে চেঁচে ফেলা।

3027 views Answered

গোপনাঙ্গের আশে-পাশের লোম যদি কোনো মেশিন দ্বারা একেবারে ছোট করে ফেলেন তাহলে-ও এটা যায়েজ হবে। তবে গোপনাঙ্গের আশে-পাশের লোম চেঁছে ফেলা উত্তম। কেননা হাদিসে নাভির নিম্নভাগের লোম চেঁছে ফেলা আর গোঁফ ছাঁটার কথা বলা হয়েছে।


হারিস ইবনু মিসকীন (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্গত।

১.খাতনা করা,

২.নাভির নিম্নভাগের লোম চেঁছে ফেলা,

৩.গোঁফ ছাঁটা, 

৪.নখ কাটা,

৫.বগলের পশম উপরে ফেলা।

[সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ৯]


আরেক হাদিসে নাভির নীচে ক্ষুর ব্যবহার করতে বলা হয়েছে।


3027 views Answered

Related Questions

Next steps