প্রশ্নঃ সবাই বিস্তারিত পড়ে ভেবে উত্তর দিবেন - ০৬ মাস আগে হারিয়ে ফেলি এখন খুঁজে পেয়েছি এখন খাওয়া/ ব্যবহার করা ঠিক হবে?

বন্ধুরা আমার চোখ দিয়ে পানি পড়ে ও চুলকায় কিন্তু আমি সবকিছু ভাল দেখতে পাই তবে আমার এলার্জির সমস্যা  আছে তাই আমার চক্ষু সংক্রান্ত সমস্যায় আমি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই উনি আমার চোখ দেখে প্রেসক্রিপশন করে দেয় এবং একটি চশমা লিখে দেয় কিন্তু আমি প্রেসক্রিপশনটি হারিয়ে ফেলি যা আজ ০৬ মাস পর খোঁজে পেয়েছি এখন কি আমার খোঁজে পাওয়া প্রেসক্রিপশন এর ঔষধ খাওয়া ঠিক হবে আর চশমাটা ব্যবহার করাই বা উচিত হবে -প্লিজ জানাবেন ?
2968 views

3 Answers

যদি পূর্বের সমস্যা গুলো এখনো বিদ্যমান থাকে তবে ঐ ওষুধ গুলো খেতে পারেন আর চশমা ব্যবহার করতে পারেন। আর যদি রোগটির পরিবর্তন দেখা দেয় তবে ডাক্তারের নিকট যাওয়াই ভালো হবে

2968 views Answered

যেহেতু ছয় মাস পর পাওয়া ওষুধ।তাই ডাক্তারের পরমর্শ ছাড়া না খাওয়া ভালো।

2968 views Answered

চশমা নেওয়ার সাধারণত ৩ মাস অথবা ৮ মাস পর রোগীকে আবার দেখা করতে বলা হয়। যদি আপনাকে ৩ মাস বলে থাকেন তাহলে আবার ডাক্তারের কাছে যাওয়া ঠিক হবে। আর ৮ মাস বলে থাকলে কয়েকদিন ব্যবহার করুন।  কিন্তু চোখ সব সময় এক রকম থাকে না। আপনি বুঝতে না পারলেও ৬ মাসে চোখের অভ্যন্তরীণ অনেক রকমের পরিবর্তন এসেছে। তাই ডাক্তার দেখিয়ে নতুন করে ঔষধ-পাওয়ার নেওয়াটাই উত্তম হবে।

2968 views Answered

Related Questions

Next steps