1 Answers
হামদর্দ ল্যাবরেটরীজ এর যোন জাতীয় ঔষধ নয় সকল প্রকার ঔষধ এর গুনগত মান অনেক ভালো।এবং অনেকটাই কার্যকর।হামদর্দ ল্যাবরেটরীজ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করলাম,যাতে আপনার বুঝতে আরো সুবিধা হয়।
হামদর্দ শব্দটি ফার্সি ভাষার দুটি শব্দ, হাম এবং দর্দের সমন্বয়ে হামদর্দ শব্দটি গঠিত। হাম অর্থ সহযোগী এবং দর্দ অর্থ ব্যথা। অর্থাৎ হামদর্দ শব্দটির দ্বারা বুঝায় ব্যথার সহযোগী। ১৯০৬ সালে প্রয়াত হাকিম হাফিজ আবদুল মজিদ হামদর্দ প্রতিষ্ঠা করেন দিল্লীতে। বর্তমানে বাংলাদেশে হামদর্দ হারবাল ওষুধ শিল্পে পরিচিত একটি নাম। গুনগত মানের কারনে বাংলাদেশে ওষুধ শিল্পে হামদর্দ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। হামদর্দের উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে সরবরাহ করার জন্য হামদর্দের রয়েছে অনেকগুলো শাখা যার মাধ্যমে হামদর্দের পণ্য খুব সহজেই পৌঁছে যাচ্ছে মানুষের হাতের নাগালে।আশাকরি বুঝতে পেরেছেন।