আপনার কী মতামত?

একজন মুসলিম ছেলে একজন হিন্দু মেয়েকে বিয়ে করতে পারলে, একজন হিন্দু ছেলে একজন মুসলমান মেয়েকে কেন বিয়ে করতে পারবে না? - যুক্তিসহ মতামত আশা করছি ।
2775 views

5 Answers

ইসলামে বিয়ে করার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে, তার মধ্যে একটি হলো ছেলে মেয়ে উভয়জন মুসলিম হওয়া..। তবে কোন মুসলিম ছেলে যদি কোন হিন্দু মেয়েকে বিয়ে করতে চাই,তাহলে প্রথমে সে মেয়েকে মুসলিম বানাতে হবে। তাই আপনার প্রশ্নটির উওর হলো কোন মুসলিম ছেলে কোন হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবে না আর কোন হিন্দু ছেলেও কোন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না..। যদি হিন্দু ছেলেটি মুসলিম না হয়ে থাকে..। আশাকরি উওরটি বুঝাতে পেরেছি।

2775 views Answered

এক জন মুসলিম ছেলে যখন এক জন হিন্দু মেয়ে কে বিয়ে করে তখন প্রথমে মেয়ে টিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় তার পর তাদের বিয়ে হয় নয়তো বা হয় না।


অন্য দিকে এক জন হিন্দু ছেলে এক জন মুসলিম মেয়ে কে বিয়ে করতে পারে না কথা টা ভুল,,,,ছেলে টি যদি ইসলামি ধর্ম গ্রহন করে তখন তাদের বিয়ে জায়েজ হয় যায় তখন তারা বিয়ে করতে পারে।


ইসলাম ধর্ম বিধর্মী দের সাথে বিয়ে জায়েজ নাই।

2775 views Answered

যদি ছেলেটি ইসলাম ধর্ম গ্রহন করে তাহলে অবশ্যই মেয়েটি ছেলেটিকে বিবাহ করতে পারবে।কারন একজন হিন্দু ছেলে ও একজন মুসুলমান মেয়ে বিবাহ করা ইসলামে নাযায়েজ।এতে গুনাহ হয়।তাই একজন হিন্দু ছেলের সাথে একজন মুসুলমান মেয়ের বিবাহ হতে পারে না।

2775 views Answered

একজন হিন্দু মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিপ্ত করে বিবাহ করা যাবে। এবং একজন হিন্দু ছেলে একজন মুসলমান মেয়েকে-ও বিয়ে করতে পারবে যদি ছেলেটি ইসলাম ধর্ম কবুল করে। আল্লাহ বলেন, তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। [সুরা বাক্বারাহ আয়াতঃ-২২১]

2775 views Answered

একজন মুসলিম ছেলে হিন্দু মেয়েকে তখনই বিয়ে করে যখন হিন্দু মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করে। এছাড়া কোনোভাবেই কোনো মুসলিম নিজের ধর্ম ত্যাগ করে না।  একইভাবে হিন্দু ছেলে হলে মুসলিম ধর্ম গ্রহণ করার পরই মুসলিম মেয়ে তাকে বিয়ে করবে। কিন্তু মুসলিম মেয়ে কখনোই নিজের ধর্ম ত্যাগ করবে না।  অবশ্য যদি দুজন ধর্ম বিষয়ে মাথা না ঘামিয়ে কোর্টে বিয়ে করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এরকম ঘটতেই পারে। কিন্তু ধর্মানুসারে মুসলিম কখনোই ধর্ম ত্যাগ করে অন্য ধর্মালম্বীর সাথে বিবাহে আবদ্ধ হবে না। এরূপ নিদর্শ আজ পর্যন্ত পাওয়া যায় নি। 

2775 views Answered

Related Questions

Next steps