আমার একটা মেয়ের সাথে রিলেশন। মেয়েটি আমাকে ভালোবাসে কিন্তু ও অন্যছেলেদের সাথে চ্যাটিং করে। আমি চাইনা ও অন্যদের সাথে কথা বলুক বা চ্যাটিং করুক। আমি বুঝিয়ে বলছি কোন কাজ হচ্ছে না। আমি ওর ফেসবুকের পাসওয়ার্ড জানি সেখানে দেখি ও অন্যদের সাথে কথা বলে। আমি যে ওর পাসওয়ার্ড জানি ও সেটা জানে না। জানলে আমার সাথে রিলেশন রাখবে না। আমি সবকিছু লুকিয়ে দেখেও মুখ বন্ধ করে থাকি। আমি কি করা উচিৎ ?
2862 views

4 Answers

যে আপনাকে মন থেকে বিশ্বাস করবে, ভালোবাসবে ও শ্রদ্ধা করবে সে কখনোই গোপনে অন্য কারো সাথে চ্যাট করবে না। যেহেতু সে গোপনে অন্য কারো সাথে রোমাঞ্চ করতে ইচ্ছুক তাই সার্বিক বিবেচনায় তার সাথে সিরিয়াস সম্পর্ক না রাখাই উত্তম। বর্তমানে সব সম্পর্ক এমন প্রথম প্রথম ভালো লাগবে তারপর মনের টান আস্তে আস্তে কমে যায়। গোপনে নতুন কারো সাথে যোগাযোগ করার মধ্যে আনন্দ পেতে চায়। ছেলেরাও কম না সম্পর্ক থাকার সত্বেও অন্য মেয়েদের সাথে রোমাঞ্চ করে ফেইসবুক, হোয়াটঅ্যাপ, মেসেঞ্জার, ইমো ইত্যাদি যোগাযোগ মাধ্যমে। এমনিতেই নিষিদ্ধ বিষয়ের প্রতি কম বেশি সবার আকর্ষণ থাকে। তাই এই সমস্যাটা ছেলে মেয়ে উভয় আছে। একটা সময় ছিল নিষিদ্ধ জিনিটা জানতে চাওয়ার সত্ত্বেও জানার নাগাল ছিল না তাই উভয় নিরাপদ ছিল কিন্তু এখন প্রযুক্তির কারনে সব কিছুই হাতের নাগালে চলে এসেছে তাই যে কারো সাথে যোগাযোগ না করতে চাওয়ার সত্ত্বেও সুযোগ থাকার কারনে সবাই ট্রাই করে। অপরিণত বয়সে সম্পর্ক করাই সবচেয়ে বড় ভুল আপনি যার সাথেই সম্পর্ক করবে তার সাথেই এই সমস্যা টা হবে আপনি কয়জনের সাথে ব্রেকআপ করবেন। তার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে যোগাযোগ রাখাটাই উত্তম।আমি নিজেও বার বার বিশ্বাস করে ক্ষমা করে দিয়েছি প্রত্যেকবার বিশ্বাস করেছিলাম সে আর ভূল করবে না। মুখে আর আমাকে দেখানোর জন্য সবকিছু ভাল দেখায় কিন্তু আমার অগোচরে দেখি সে অনেক সিম ব্যবহার করে অনেকের সাথে এমনকি আমার বন্ধু ও আপন ভাইয়ের সাথে পর্যন্ত কথা বলেছে। কিন্তু সে জানত না আপনি নিয়মিত তার কললিস্ট দেখি। দীর্ঘ ৩ বছর তাই এই গোপনে অনিয়মগুলো সহ্য করেছি। আর সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি রিলেশন ব্রেকআপ। আর সেটাই করলাম।

2862 views

সহজ ভাষায় যদি বলি তাহলে আপনার নিজের প্রতি শ্রদ্ধাশীল হলে ঐ মেয়ের থেকে সরে আসুন।

2862 views

এটা কোন ভাবেই একটা সম্পর্ক হতে পারে না। একটা সম্পর্ক ঠিক এমন হয় যে লাভার যা বলবে সেটা শোনা তার কথা গুলাকে গুরুত্ব দেওয়া। আপনি উনাকে আরো ভালো ভাবে বুঝিয়ে বলুন। এবং একটু ভয় দেখান।

2862 views

কথাটি বলতে খারাপ লাগছে। তবুও সত্য যে এভাবে চললে মেয়রটির সাথে আপনার বেশিদিন সম্পর্ক টিকবে না। মেয়েটি যদি আপনাকে সত্যিি ভালোবাসে তবে সে আপনার সব কথা শুনবে। তা যদি না করে তবে সে আপনার সাথে টাইম পাস করে। আর যে বললেন তার পাসওয়ার্ড আপনি জানেন এটা জানলে সে আপনার সাথে সম্পর্ক শেষ করে দিবে, এর অর্থ সে আপনাকে ভালোবাসেনা। অভিজ্ঞতা বলছে এটাই সত্যি। তাই তার সাথে ক্লীয়ার কাট কথা বলুন। এতে হয় সম্পর্ক মজবুত হবে অথবা শেষ হবে। আমার মনে হয় এটাই উত্তম। bissoy এর সাথেই থাকুন। ধন্যবাদ।।

2862 views

Related Questions