4 Answers
ইসলামে হাসা মানা না। তবে এমন ভাবে হাসা যাবে না যেটা আপনাকে আল্লাহ থেকে দুরে সরে দেয়।
ইসলামে অট্টহাসি দেওয়া নিষেধ, আর মুচকি হাসি দেওয়া সুন্নত। আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি কাউকে দেখিনি। সহীহ শামায়েলে তিরমিযী, হাদিস নম্বরঃ ১৬৮
আনন্দে, সুখে মুখে হাসি আসাটা স্বাভাবিক এবং এতে কোনো সমস্যা নেই। আনন্দে হাসি হাসা অবশ্যই জায়েজ। তবে অকারণে ঠাট্টা-তামাশা করে তুচ্ছ বিষয় নিয়ে জোরে হাসাহাসি করতে নিষেধ রয়েছে। কোরআনের অনেক স্থানে কাউকে নিয়ে উপহাস করতে নিষেধ করা হয়েছে। তবে এমন বিষয় নিয়ে ঠাট্টা করা যায় যা সত্য এবং যাতে কোনো মানুষের সম্মানের হানি ঘটবে না। কারণ আনাস (রা) থেকে বর্ণিত, মহানবি (স) একবার তাকে 'দুই কানওয়ালা ব্যক্তি' বল সম্বোধন করেছিলেন যা তিনি রসিকতা হিসেবেই বলেছিলেন। এছাড়া আবু হুরায়রাকেও তিনি রসিকতা করে আবু হুরায়রা ডেকেছিলেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy